-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুই ফরম্যাটে বাজেভাবে পরাজিত হওয়ার পর একটি জয়ের সন্ধান করছে টাইগাররা। প্রোটিয়াতে কঠিন চ্যালেঞ্জের মুখে সেটি জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাও। টেস্ট-ওয়ানডে পর্ব শেষে টাইগারদের নতুন চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজ। মুশফিক-মাশরাফির পর সাকিবের নেতৃত্বাধীন দল কী ঘুরে দাঁড়াতে পারবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে এখনো অনুশীলন শুরু করেনি সাকিব বাহিনীরা। তবে মঙ্গলবার জিমে সময় কাটিয়েছে দলের ক্রিকেটাররা। কিন্তু ঐদিন ম্যাঙ্গুয়াং ওভালে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বুধবার সন্ধ্যা থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় চোট পান অধিনায়ক ডু প্লেসিস। চোটের কারণে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে প্রোটিয়া অধিনায়ককে। টি-টোয়েন্টিতে তার অনুপস্থিতি টাইগারদের জন্য সুখবরই বটে কিন্তু টেস্ট এবং ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ধরাশয়ী হওয়ার পর মানসিক দিকদিয়ে পেছনে রয়েছে বাংলাদেশ।
তবে টেস্ট এবং ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশকে বিচার করছে না স্বাগতিকরা। টি-টোয়েন্টি ফরম্যাটেও বাংলাদেশ শক্তিশালী সেটা জানান দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নতুন মুখ রবি ফ্রাঙ্কলিন। মঙ্গলবার অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন এই ২৭ বছর বয়সী অল-রাউন্ডার।
"টেস্ট এবং ওয়ানডের পারফরম্যান্স দিয়ে আমরা বাংলাদেশ দলকে বিচার করতে চাই না। টি-টোয়েন্টি ফরম্যাটে ওরা (বাংলাদেশ) অনেক শক্তিশালী। তারা সব দেশের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণ করেছে। তাই ছোট ফরম্যাটে তাঁদের ছোট করে দেখার উপায় নেই।"
তিনি আরো যোগ করেন, "এই ফরম্যাটে যেকোন দলই ঘুরে দাঁড়াতে পারে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করা উচিত নয়। টি-টোয়েন্টি ভিন্ন ধরণের ফরম্যাট। আমাদের ছেলেরা এই ফরম্যাটে শতভাগ দিতে প্রস্তুত। ভালো লাগবে যদি আরেকবার হোয়াইট ওয়াশ করতে পারি কিন্তু অতদূর নিয়ে ভাবছি না আমরা।"