-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা রানাতুঙ্গার দলে খেললে তিনি তাদের থাপড়াতেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ।
রানাতুঙ্গা বলেন, 'আমি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দিতাম না। তারা খেলা বাদ দিয়ে ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, যা ইচ্ছা তা করে। শ্রীলঙ্কা ক্রিকেট এসব নিয়ে ভাবছেই না। তারা শুধু খ্যাতিই চায়। আমি যদি দলের অধিনায়ক হতাম, তাহলে এই তিন খেলোয়াড়কে ২-৩টা থাপ্পড় দিতাম।'
এমন ক্ষোভ অবশ্য শুধু রানাতুঙ্গারই নয়, শ্রীলঙ্কার অনেক সাবেক ক্রিকেটারেরই। তবে আরেক সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা তিন ক্রিকেটারের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন। দেশের ক্রিকেটের মঙ্গলের জন্যই তাদের মানসিক দিক বিবেচনার আহ্বান তার।
সাঙ্গাকারা বলেন, 'তারা অনেক সিনিয়র ক্রিকেটার। একজন দলের সহ-অধিনায়কও। অবশ্যই তদন্ত হবে এবং শাস্তিও হবে। তবে আশা করবো তাদের প্রতি সমর্থনও থাকবে এবং তাদের কাউন্সেলিং করা হবে। সেটা শুধু ক্রিকেটীয়ই নয়, একজন মানুষ হিসেবেও, যাতে তারা মাঠের বাইরে ইতিবাচক জীবনযাপনে মনোযোগী হয়ে ওঠে।'