-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও ধবলধোলাইয়ের ঝুঁকি বাংলাদেশের সামনে। হ্যামিল্টন ও ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের বোলাররা মাত্র দুটি ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন। দুই ম্যাচেই যে হারতে হয়েছে ইনিংস ব্যবধানে! সেই ম্লান দশার মাঝেও দ্বিতীয় টেস্টে কিছুটা আলো ছড়িয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। যথাসাধ্য নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের ইনিংসে তিনি তুলে নিয়েছিলেন তিনটি উইকেট।
রাহী মনে করেন, ওয়েলিংটন টেস্টে নিজের পারফরম্যান্স তাকে যুগিয়েছে আত্মবিশ্বাসী হওয়ার রসদ। তার বল খেলতে নিউজিল্যান্ডের টপ অর্ডার বেশ ভুগেছে সেই ইনিংসে। রাহী পেয়েছেন বিশ্বাস- আন্তর্জাতিক পর্যায়ের ব্যাটসম্যানদের নাকাল করার সামর্থ্যও তার আছে!
বৃহস্পতিবার (১৪ মার্চ) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ২৫ বছর বয়সী ডানহাতি পেসার বলেন, ‘এখনও একটি ম্যাচ বাকি আছে। নিজের প্রতি বিশ্বাস জন্মেছে- আমি সুইং করাতে পারি; আন্তর্জাতিক ব্যাটসম্যানরা এই বল খেলতে কষ্ট করতে হচ্ছে। নিজের প্রতি বিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।’
মাত্র আড়াই দিন খেলেই ওয়েলিংটন টেস্ট হেরে যাওয়ার পেছনে দোষ দেওয়া হয় স্বাগতিকদের ম্যাচ জেতানো রস টেলরের দুটি ক্যাচ বাংলাদেশি ফিল্ডাররা হাতছাড়া করাকে। রাহীর বলেই সেই দুটি ক্যাচ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও 