-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আবু জায়েদ চৌধুরী রাহী, সিলেট টেস্টে। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
জুলাইয়ে উইন্ডিজ সফরে টেস্ট অভিষেকের পর তিনটি টেস্ট খেলা হয়েছে আবু জায়েদ চৌধুরী রাহীর। সেই টেস্টে দল ইনিংস ব্যবধানে হারলেও নিজের প্রথম টেস্ট ইনিংসে দলের সেরা বোলার ছিলেন তিনিই (বোলিং ফিগার ২৬.৩-৭-৮৪-৩)। দ্বিতীয় ম্যাচেও জাত চিনিয়েছিলেন, দুই ইনিংসে বোলিং ফিগার ছিল ১৮-৭-৩৮-৩ ও ৮-১-২১-১। সিলেট টেস্টে একমাত্র পেসার হিসেবে ধকল সামলেছেন, যদিও রহস্যময় উইকেটে আহামরি ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি নিজের মাঠেও। তবে উইন্ডিজের বিপক্ষে সম্প্রতি দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকায় অনেকেই সদ্য ঘোষিত টেস্ট স্কোয়াডে দেখেছিলেন রাহীকে।
তবে দলে সুযোগ না পাওয়ায় কোনো আক্ষেপ নেই ২৫ বছর বয়সী এই ডানহাতি পেসারের। বরং প্রথম শ্রেণির এই ক্রিকেট আসরে ভালো খেলে আবারও জায়গা করে নিতে চান জাতীয় দলে।
চলতি বছরের জুলাইয়ে উইন্ডিজের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় রাহীর। সেই উইন্ডিজ এবার যখন আসছে বাংলাদেশ সফরে, রাহী নেই দলে। অবশ্য রাহীর দলে না থাকার ব্যাখ্যায় নির্বাচকরা জানিয়েছেন, পরীক্ষিত এই পেসারকে খেলার মধ্যে রাখতেই তাকে টেস্ট দলের সাজঘরে বসিয়ে না রেখে সুযোগ করে দেওয়া হয়েছে বিসিএলে।
রাহীও ভালো খেলার মাধ্যমে ফিরতে চান জাতীয় দলে। টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও ছিল না একাদশে থাকার নিশ্চয়তা। কেননা ২২ নভেম্বর শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে স্পিন-নির্ভর একাদশ সাজানো নিয়েই ভাবছে দল— ক্রিকেট অঙ্গনে গুঞ্জন এমনই।
দেশের প্রথম সারির একজন পেসার হিসেবে উইন্ডিজ সিরিজে দলে থাকার প্রত্যাশা স্বাভাবিকভাবেই ছিল। সেই সুযোগ না পেলেও বিসিএলের মাধ্যমে খেলা নিয়ে ব্যস্ত থাকাতেই স্বস্তি খুঁজে নিচ্ছেন তিনি; তবে সেজন্য সুযোগ পেতে হবে ইসলামী ব্যাংক ইস্ট জোনের একাদশে। বিডিক্রিকটাইমকে তিনি বলেন, ‘উইন্ডিজ সিরিজের দলে থাকার প্রত্যাশা ছিল, যে কারোরই থাকবে। চট্টগ্রাম টেস্টে না খেললে আমি বিসিএলে খেলতে পারব। আমার ইচ্ছা একটাই— আমি ম্যাচ খেলবো। যদি বিসিএলেও খেলতে পারি, আমি খুশি।’
বিসিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলে পোক্তভাবে জায়গা করে নেওয়াই এখন রাহীর লক্ষ্য। তিনি বলেন, ‘বিসিএলে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে চাই। বিসিএলে ভালো না করলে জাতীয় দলে খেলা কঠিন হবে। তাই বিসিএলে লক্ষ্য থাকবে এমন পারফর্ম করা যাতে জাতীয় দলে ফিরতে পারি।’
এক টেস্টের ব্যবধানেই দল থেকে বাদ পড়া রাহী কদিন আগে ঘরের মাঠের (সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম) প্রথম টেস্টে করেছিলেন প্রথম বলটি। যদিও সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। ঐ ম্যাচে বাংলাদেশের একাদশে একমাত্র পেসার ছিলেন তিনি। রোমাঞ্চকর ম্যাচে মাঠে নামা, ঐ ম্যাচের পরিস্থিতি এবং বিসিএলে পেসারদের পারফরম্যান্স কেমন হবে— সবকিছুর মিশ্র ভাবনায় স্বল্পভাষী ক্রিকেটারের ভাষ্য, ‘সিলেটের উইকেটে পেসে সহায়তা ছিল না। তাও যেমনই হোক, ভালোই হয়েছে বলব। এখনও বিসিএলের উইকেট দেখিনি, মাঠও দেখিনি। কাল আমি যাবো। আবহাওয়ার কারণে শিশির থাকুক বা উইকেটে ঘাসই থাকুক, আমার কোনো ফায়দা নেই। এখন মুল লক্ষ্য বিসিএলে যত বেশি উইকেট শিকার করা যায়।’
বাংলাদেশ ক্রিকেট লিগে মাঠে নামতে হলে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে রাহীকে লড়তে হবে সিলেটের আরেক পেসার 

