-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শতকের দেখা পেয়েছেন আবিদ-আজহার দুজনই।[/caption]
শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ব্যাট হাতে দলটি ভালো সূচনা পায়নি। অষ্টম ওভারে মাত্র ১২ রানে পাকিস্তান হারায় ওপেনার ইমরান বাটকে।
নিজের তৃতীয় টেস্ট খেলতে নামা ইমরান মাত্র ২ রান করে রিচার্ড এনগারাভার শিকারে পরিণত হন। তিনি সাজঘরে ফেরার পর অবশ্য প্রতিরোধ গড়ে তোলে বাবরের দল। আরেক ওপেনার আবিদ আলীকে নিয়ে জিম্বাবুইয়ান বোলারদের ধৈর্যের পরীক্ষা নেন ওয়ান ডাউনে নামা আজহার আলী।
দুইজনই পূর্ণ করেন শতক। সাবেক দলপতি আজহার ১৮তম টেস্ট শতকের দিনে থামেন ১২৬ রান করে। তার আগে ২৪০ বলের মোকাবেলায় হাঁকান ১৭ চার ও ১টি ছক্কা।
আজহার বিদায় নিলেও তার চেয়েও ধীর-স্থির ব্যাটিং করা আবিদ এখনও অপরাজিত। ২৪৬ বলে ১১৮ রান করে দিনের খেলা শেষ করেছেন তিনি, হাঁকিয়েছেন ১৭টি চার। ক্যারিয়ারে এটি তার চতুর্থ শতক।
তবে এই ইনিংসেও ব্যর্থ বাবর। ৮ বলে ২ রান করে আজহারের মত তিনিও ব্লেসিং মুজারাবানির শিকারে পরিণত হন। ইনিংস বড় করতে পারেননি ফাওয়াদ আলমও। ৫ রান করে মুজারাবানির বলে বোল্ড হন তিনি। ১৬ বলে ১ রান করে আবিদের সাথে অপরাজিত আছেন সাজিদ খান।
স্বাগতিক দলের পক্ষে মুজারাবানির বোলিং ঝলক অব্যাহত রয়েছে। নিয়ন্ত্রিত বোলিংয়ে দিনের তিনটি উইকেটই ছিল তার দখলে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : পাকিস্তান
পাকিস্তান ১ম ইনিংস : ২৬৮/৪ (৯০ ওভার)
আজহার ১২৬, আবিদ ১১৮*, ফাওয়াদ ৫, বাবর ২, ইমরান ২, সাজিব ১*
মুজারাবানি ৪১/৩, এনগারাভা ৩৫/১