-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দীর্ঘ ছয় মাস পরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেলেন দর্শকরা। যেখান থেকে দর্শক প্রবেশ বন্ধ হয়েছিল, সেখান থেকেই যেন আবার নতুন শুরুও হলো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পুরুষ দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে দর্শক প্রবেশ বন্ধ হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতেই এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
প্রতিবেশি দুই দেশের নারী দলের মধ্যে আসন্ন সিরিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ থাকছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই সিরিজের জন্য টিকেট বিক্রির ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আয়োজিত হতে যাওয়া এই সিরিজের জন্য আসন্ন সংখ্যার ৫০ শতাংশ অর্থাৎ টিকেট বিক্রয় করা হবে। টি-টোয়েন্টি সিরিজের টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। সব টিকেট অনলাইনে বিক্রি করা হয়েছে।
তবে স্টেডিয়ামে পূর্ণ স্বাধীনতা পাবেন না দর্শকেরা। গ্যালারিকে ছয়টি জোনে বিভক্ত করে চিহ্নিত করে দেওয়া হবে। এই নির্দিষ্ট জায়গার মধ্যেই অবস্থান করতে হবে দর্শকদের। দর্শকদের উদ্বুদ্ধ করা হয়েছে, চিৎকার করে দলকে সমর্থন জানানো, গান গাওয়া, মজা করা, উদযাপন করার জন্য। তবে একে অপরের স্পর্শ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 