-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অ্যান্টিগায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। বৈরি আবহাওয়ার কারণে ৩ ওভার কমে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে। জর্জ বেল, জর্জ থমাস ও অ্যালেক্স হর্টনের অর্ধশতকে নির্ধারিত ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান জড়ো করে ইংলিশরা।
৬৭ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন বেল। ৬৯ বলের মোকাবেলায় ৫০ রান আসে ওপেনার থমাসের ব্যাট থেকে। অ্যালেক্স হর্টন মাত্র ৩৬ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১৩৬ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর বেল ও হর্টন দুর্দান্ত ব্যাটিং করে দলকে এনে দেন জয়ের পুঁজি। বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য ছিল ২৩১ রান।
তবুও আফগানিস্তান ছেড়ে কথা বলেনি। চার ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার দিনে আফগান যুবারা লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা থেকে ১৫ রান দূরে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন আল্লাহ নূর, ৮৭ বলের মোকাবেলায়।
আব্দুল হাদি ৫০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। নূর আহমেদ ২০ বলে ২৫ রান করে জাগিয়েছিলেন জয়ের আশা। ইংল্যান্ডের পক্ষে রেহান আহমেদ একাই শিকার করেন চারটি উইকেট।