-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অভিষ্কা গুণাবর্ধনে[/caption]
তালেবান ক্ষমতা নেওয়ার পরেও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং তারপরে ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া সবকিছু স্বাভাবিকের ইঙ্গিতই দেয়। তালেবান আসার পরেই পদচ্যুত হন ফারহান ইউসুফজাইকে এবং আজিজুল্লাহ ফাজলিকে আবার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। ফাজলি দায়িত্ব পাওয়ার পরেই আফগানদের ব্যাটিং কোচও চূড়ান্ত হলো। কিছুদিন আগে বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান শন টেইটকে দায়িত্ব দেয় আফগানিস্তান।
এখন আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার গুণাবর্ধনে। তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে আইসিসি তার বিরুদ্ধে নিয়ম ভেঙে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো দুর্নীতির সাথে যুক্ত হওয়া ও সব জেনেও আইসিসিকে অবহিত না করে নীরব থাকার অভিযোগ এনেছিল।
অবশ্য ২০২১ সালের মে মাসে সেই সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন গুণাবর্ধনে। ২০১৯ সালের ১০ মে থেকে ২০২১ সালের ১০ মে পর্যন্ত ক্রিকেটের সকল কার্যক্রম থেকে বহিষ্কৃত ছিলেন গুণাবর্ধনে। আইসিসি অভিযোগ প্রত্যাহার করার পরে ক্রিকেটে ফিরতে তার আর কোনো বাধা নেই। তবে আইসিসি চাইলে আবারও গুণাবর্ধনের বিরুদ্ধে আপিল করতে পারবে।
প্রসঙ্গত, গুণাবর্ধনে শ্রীলঙ্কার পক্ষে ৬টি টেস্ট ও ৬১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তার মোট সংগ্রহ মাত্র ১৮১ রান। ওয়ানডে সংস্করণে এই ব্যাটসম্যানের সংগ্রহ ১৭০৮ রান। সেঞ্চুরি আছে কেবল একটি।