-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
তাসকিন আহমেদ, সর্বশেষ বিপিএলে। ©বিডিক্রিকটাইম[/caption]
গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিলামে দল না পেলেও একটু দেরিতে তাকে কিনে নেয় কান্দাহার নাইটস কর্তৃপক্ষ। তাসকিনের ক্যারিয়ারে এটিই হতে যাচ্ছে দেশের বাইরের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। আর এক্ষেত্রে তিনি পারিশ্রমিক হিসেবে পাবেন ৩০ হাজার ডলার বা ২৫ লাখ টাকা।
একের পর এক চোটে জর্জরিত হয়ে জায়গা হারিয়েছেন জাতীয় দলে। এপিএলে ডাক পাওয়া তাই তাসকিনের জন্য বড় এক সুসংবাদই। তিনি বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পারিশ্রমিকের চেয়ে আমার কাছে খেলাটা গুরুত্বপূর্ণ।’
অনেক তারকার সমাগম হবে যেখানে, সেখানে ডাক পাওয়াকে বড় এক অর্জন হিসেবে দেখছেন তাসকিন। তিনি বলেন, ‘এটা অনেক বড় অর্জন। এ ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বড় খেলোয়াড়েরা সাধারণত খেলে। আইপিএল-বিগ ব্যাশের খেলোয়াড়েরা খেলে। খেলাটা দুবাইয়ে হবে। একটা ভালো অভিজ্ঞতা হবে আশা করি।’
এপিএলের অভিজ্ঞতা জাতীয় দলে ফিরতে কাজে লাগবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে তাসকিন আরও বলেন, ‘আশা করি আফগান লিগের অভিজ্ঞতা আমার অনেক কাজে দেবে। সেখানে যদি নিয়মিত খেলার সুযোগ পাই আর ভালো খেলতে পারি আত্মবিশ্বাস অনেক বাড়বে, যেটা আমাকে কাজে দেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে।’
তাসকিনের দলের নেতৃত্বে থাকবেন বিধ্বংসী কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। বিদেশি ক্রিকেটারদের তালিকায় তাসকিনের সাথে আরও রয়েছেন ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, স্যাম বিলিংসের মত ক্রিকেটাররা। রয়েছেন এশিয়া কাপের আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়া আসগর আফগানও।
বিসিবির অনাপত্তিপত্র পেলে আগামী ৩ অক্টোবর আসরের আয়োজক শহর দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তাসকিন। আসরের আরেকটি দল নঙ্গরহার লিয়োপার্ডসের হয়ে মাঠে নামবেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার 