-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে বাংলাদেশের এমন পারফরমেন্সে অবাক হননি দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলা। 'গৌরবময় অনিশ্চয়তার খেলা' ক্রিকেটে এ রকম হতেই পারে- এমনই অভিমত তার। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোকে এ নিয়ে আমলার মন্তব্য প্রকাশ করা হয়।
'বাংলাদেশ দল বলতে গেলে অসহায়ভাবেই আত্মসমর্পণ করল এই সিরিজে। যে দলটা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলল, তাদের এমন পারফরম্যান্সে কতটা অবাক আপনি?'- প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে আমলা বলেন, 'অবাক হওয়ার কিছু নেই। ক্রিকেটে এ রকম হতেই পারে। আমরা জানি, বাংলাদেশ দলে কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে এবং তাদের কেউ কেউ এই সিরিজেও প্রতিভার ঝলক দেখিয়েছেন।'
টেস্ট ও টি-২০'তে বাংলাদেশ এখনও পরিপূর্ণ দল হয়ে গড়ে উঠতে পারেনি বলে অভিমত অনেকের। তবে বিতর্ক নেই ওয়ানডে ফরম্যাট নিয়ে। এই ফরম্যাটে সাম্প্রতিককালে বাংলাদেশের পারফরমেন্স ছিল বিশ্বের সেরা একটি দলের মতোই। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজেও টেস্ট ও টি-২০'র মতো দৃষ্টিকটু পারফরমেন্স ছিল বাংলাদেশের। আমলাও স্বীকার করে নিলেন অকপটে, ওয়ানডে সিরিজে প্রত্যাশা করেছিলেন আরও একটু ভালো প্রতিদ্বন্দ্বিতা।
তিনি বলেন, 'তবে হ্যাঁ, ওয়ানডে সিরিজটাতে আরেকটু ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে ভেবেছিলাম। আমরাও অবশ্য খুব ভালো ক্রিকেট খেলেছি। ওয়ানডেতে কোনো দল ৩৫০ রান করে ফেললে সেটা তাড়া করা একটু কঠিনই।'
ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে সিরিজ কেমন গেলো সেটি জানাতে আমলা বলেন, 'ধারাবাহিকতা ধরে রাখা এবং খেলাটা উপভোগ করাই আসল। সব সিরিজে আমার এটাই লক্ষ্য থাকে। আমি মনে করি, একজন ক্রিকেটারের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সেদিক দিয়ে আমি সন্তুষ্ট।'