-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
টুর্নামেন্ট শুরুর আগে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করায় বিসিবি। সেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে করোনা শনাক্ত হয় চট্টগ্রাম দলের টপ অর্ডার ব্যাটসম্যান জয়ের শরীরে। শনিবার করোনা মুক্ত হয়ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই খেলোয়াড়। আজ যোগ দিয়েছেন দলের সঙ্গে।
এমন সময় চট্টগ্রাম শিবিরে আবার দুঃসংবাদ। আঙুলের ইঞ্জুরিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মুমিনুল। জানা যায়, গত শনিবার খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুমিনুল। এতে তার আঙুলের হাড়ে চিড় ধরেছে। সেখানে অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে।
ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত করে মুমিনুল জানান, ‘আমার ডান হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। ফিল্ডিং করার সময় আঘাত লেগেছিল। এক্সরে করানো হয়েছে। এখনো কিছু বলতে পারছি না কী হবে।’
আঙুলে পাওয়া চোটে চলমান টুর্নামেন্ট থেকেই মুমিনুলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির ফিজিও মোহাম্মদ এনামুল হক, ‘মুমিনুলের ডান হাতের আঙুলে চিড় ধরেছে। সার্জারি লাগতে পারে, কিংবা প্লাস্টার করা হতে পারে। তবে আঘাতের যে ধরন তাতে এই আসরে আর খেলা হচ্ছে না তার। আমরা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 