-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডু প্লেসিসের বদলে টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ জেপি ডুমিনি। এদিকে প্রোটিয়া অধিনায়কের বদলে টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ শেষে এ ব্যাপারে নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ইনজুরির কারণে ডু প্লেসিস খেলতে পারবেন না বেশ কয়েকটা দিন। ডু প্লেসিসের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার সিনিয়র ক্রিকেটারদের ইনজুরি আক্রান্ত হওয়ার তালিকাটা আরও লম্বা হল। অভিজ্ঞ তিন ক্রিকেটার ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও ক্রিস মরিসও চোটের কারণে রয়েছেন মাঠের বাইরে।
শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪১তম ওভারে বল করছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঐ ওভারের প্রথম বলে বলকে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে রান নেওয়ার সময় বাঁ পায়ে চোট লাগে ডু প্লেসিসের। এরপর সতীর্থদের কাঁধে ভর করে মাঠ ছাড়লে রিটায়ার্ড হার্ট হিসেবে ইতি ঘটে তার ৯১ রানের দুর্দান্ত ইনিংসের।
ফাফ ডু প্লেসিসের ইনজুরি প্রসঙ্গে দলটির ম্যানেজার ও চিকিৎসক মোহাম্মদ মোসাজি বলেন, ‘ফাফ ব্যাটিংয়ের সময় ব্যাক স্ট্রেইনের ইনজুরিতে পড়েছে এবং দ্রুতই তাঁকে মাঠ ছাড়তে হয়েছে। তাঁকে রাত পর্যন্ত দেখার পর কেপটাউনে পাঠিয়ে দেয়া হবে আরো পরীক্ষা নিরীক্ষার জন্য।’
উল্লেখ্য, টি-২০ সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৯ অক্টোবর।
একনজরে টি-২০ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলঃ
জেপি ডুমিনি (অধিনায়ক), হাশিম আমলা, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি-ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বিউরেন হেন্ড্রিক্স, মাঙ্গালিসো মোসেহলে, ডেন প্যাটারসন, এরন ফাঙ্গিসো, আন্দিলে ফেলুকায়ো, তাব্রাইজ শামসি, ডোয়াইন প্রিটোরিয়াস।