-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
শেষ প্রহরে ব্যাট করতে নেমে ১৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা উত্তরাঞ্চল ব্যবধান কমিয়ে এনেছে ১৪৬ রানে। মিজানুর রহমান ১৭ ও জুনায়েদ সিদ্দিকী ১৪ রানে ব্যাট করছেন। এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার ১ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণাঞ্চল। প্রথম ঘণ্টা অনায়াসে কাটিয়ে দেন জাতীয় দল থেকে বাদ পড়া আগের দিন ফিফটি পেয়ে যাওয়া দুই ব্যাটসম্যান এনামুল ও ইমরুল।
প্রথম দিনের শেষ দিকে দ্রুত রান তুলে ইমরুলকে ছাড়িয়ে যান এনামুল। দ্বিতীয় দিন প্রথম ঘণ্টায় আবার এগিয়ে যান ইমরুল। স্পিনে তার ফুটওয়ার্ক ছিল দারুণ। উইকেটের চারপাশে শট খেলেছেন। উত্তরাঞ্চলের কোনো বোলারই অসুবিধায় ফেলতে পারেন নি তাঁকে।
সোহরাওয়ার্দী শুভর শর্ট বলে চার হাঁকিয়ে ১৪৭ বলে শতকের মাইলফলক স্পর্শ করেন ইমরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৭তম শতক। এরপর বেশিক্ষণ টিকেননি বাঁহাতি ব্যাটসম্যান। দ্রুতই ফিরে যান ফরহাদ রেজার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে।
লাঞ্চের আগে দ্বিতীয় শেষ ওভারে ইমরুলের বিদায়ে ভাঙে ১৮৪ রানের জুটি। সঙ্গীর বিদায়ের সাথে সাথে লাঞ্চের পর প্রথম ওভারেই ওপেনার এনামুল ফিরে যান অলরাউন্ডার ফরহাদ রেজার শিকার হয়ে। স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে ব্যাটে খেলতে পারেননি দক্ষিণাঞ্চলের ওপেনার। ৮৯ রান করে হয়ে যান এলবিডব্লিউ। আগের দিন সাবলীল ব্যাটিং করা এনামুল এদিন স্বচ্ছন্দ ছিলেন না। রানের জন্য সংগ্রাম করতে হয়েছে তাকে। তার ১৭৩ বলের ইনিংসটি গড়া ৭ চার ও দুই ছক্কায়।
ছন্দে থাকা দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তুষার ইমরান ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে তিনশ ছাড়ায় দক্ষিণাঞ্চলের সংগ্রহ। চমৎকার ব্যাটিং করতে থাকা মিঠুনকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে ৯৫ রানের জুটি ভাঙেন জাতীয় দলের দরজায় কড়া নাড়ানো আরিফুল হক।
বাঁহাতি স্পিনার 