-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।[/caption]
১ উইকেটে ২৪৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান দ্বিতীয় উইকেটে ২০৮ রানের পার্টনারশিপের দেখা পায় ইমাম ও আজহারের কল্যাণে। দুজনের ধ্রুপদী ব্যাটিংয়ে কোনো তাড়াহুড়া ছিল না। একটা সময় পাকিস্তানের সমর্থকরাই বিরক্ত হচ্ছিলেন মন্থর গতির ব্যাটিংয়ে সৃষ্ট রান রেট দেখে!
তবে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য কড়ায়গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন দুজন। ৩৫৮ বলে ১৫৭ রান করে ইমাম সাজঘরে ফিরলে বাকি লড়াই একাই চালিয়ে যান আজহার। ক্যারিয়ারের ১৯তম শতককে দ্বিশতকে রূপ দিতে পারেননি অল্পের জন্য। ৩৬১ বল খেলে ১৮৫ রান করে থামতে হয় আজহারকে। ততক্ষণে দলীয় রান ৪৪২।
[caption id="attachment_193859" align="aligncenter" width="800"]
৫১.২৪ স্ট্রাইক রেটে আজহার হাঁকান ১৫টি চার ও ৩টি ছক্কা।[/caption]
অধিনায়ক বাবর আজম ৩৬ রান করে সাজঘরে ফিরলেও অস্ট্রেলিয়ার বোলাররা সাজঘরে ফেরাতে পারেননি মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদকে। অবশ্য দুজন ক্রিজে বেশি সময়ও কাটাননি। রিজওয়ান ২৯ ও ইফতিখার ১৩ রানে অপরাজিত থাকাকালে ৪৭৬ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ততক্ষণে মাঠে গড়িয়েছে ১৬২ ওভার, রান উঠেছে ২.৯৩ হারে।
এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ১ ওভার মোকাবেলা করেছে প্যাট কামিন্সের দল, দিনের খেলা শেষ করেছে ৫ রান নিয়ে। তৃতীয় দিনের চ্যালেঞ্জিং উইকেটে উসমান খাজা ৫ ও ডেভিড ওয়ার্নার শূন্য রান নিয়ে ব্যাটিং শুরু করবেন।