-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৪ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে জাফনা কিংস নির্ধারিত ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রানের পাহাড় জড়ো করে।
দলের পক্ষে অধিনায়ক থিসারা পেরেরা ২১ বলে ৫৩ ও অভিষকা ফার্নান্দো ২৩ বলে ৫৩ রান করেন। এছাড়া ১০ বলে ২১ রান করেন চতুরঙ্গ ডি সিলভা। আল-আমিন ৩ ওভার বল করে ৩১ রানের খরচায় শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট। তিনটি উইকেট শিকার করেন সিরাজ আহমেদ।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ক্যান্ডির তিন শীর্ষ ব্যাটার আপ্রাণ চেষ্টা করেছেন। তবে কেনার লুইসের ৩৬ বলে ৪১, চারিথ আসালাঙ্কার ১৯ বলে ৪২ ও রভম্যান পাওয়েলের ১৯ বলে ৬১ রানের ইনিংস থামলে জয় থেকে দূরে সরে যেতে থাকে দলটি। পাওয়েলের ইনিংসে ছিল দুটি চার ও সাতটি ছক্কা।
শেষপর্যন্ত নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান। এতে ১৪ রানের জয় পায় জাফনা। দুই দলের আগের দেখায়ও জাফনা পেয়েছিল জয়।
সংক্ষিপ্ত স্কোর
টস : ক্যান্ডি ওয়ারিয়র্স
জাফনা কিংস : ১৮১/৬ (১৪ ওভার)
থিসারা ৫৩, অভিষকা ৫৩
সিরাজ ২২/৩, আল-আমিন ৩১/১
ক্যান্ডি ওয়ারিয়র্স : ১৬৬/৫ (১৪ ওভার)
পাওয়েল ৬১, আসালাঙ্কা ৪২, লুইস ৪১
সিলস ৪০/২, লাকমল ২৫/১
ফল : জাফনা কিংস ১৪ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 