-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি[/caption]
রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এপ্রিলের মধ্যেই আসছেন প্রধান কোচ। সেই সাথে শূন্যস্থান পূরণ হবে কোচিং স্টাফের অন্যান্য খালি পদেরও। সাংবাদিকদের সাথে আলাপকালে বোর্ড সভাপতি জানান, পুরো কোচিং স্টাফ সাজানোর ব্যাপারেই পরিকল্পনা করছে বিসিবি। যা থেকে পাওয়া গেলো কোচ বাছাইয়ে দেরি হওয়ার কারণের ইঙ্গিতও।
পাপন বলেন, ‘আমরা যেসব কোচের সঙ্গে কথা বলছি সেটা কিন্তু একজন না। শুধু হেড কোচ না... হেড কোচ, ফিল্ডিং কোচ, ব্যাটিং কনসালটেন্ট বলেন সব কিছু চিন্তা করেই করছি।'
পাপন আরও জানান, কোচ নিয়োগের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা বেশি, 'আমার ধারণা, এপ্রিলের মধ্যেই এটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে না হলে বুঝতে হবে আমরা হয়তো এই মুহূর্তে নেবোই না। কিন্তু সিদ্ধান্তটা আমাদের এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যাবে।’
এদিকে ধীর গতিতে এগোচ্ছে পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির কার্যক্রম। বিনামূল্যে বা প্রতীকী মূল্যে স্টেডিয়ামের ভূমির মালিকানা পেলে নিজ উদ্যোগেই এই স্টেডিয়াম নির্মাণ করতে চায় বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘স্টেডিয়াম এখনও হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। কেমন হবে সেটার ডিজাইন আমরা ফাইনাল করে ফেলেছি। আশা করছি দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে পারবো। জাতীয় ক্রীড়া পরিষদ করার কথা। কেননা এটা অনেক ব্যয়বহুল হবে। শুধু জায়গাটা যদি আমরা পাই তাহলে পুরো কমপ্লেক্সের টাকা সরকারের কাছ থকে নেব না। নিজেদের অর্থায়নে করবো সেটা তখনই সম্ভব যখন বিনামূল্যে বা প্রতীকী মূল্যে জায়গা বরাদ্দ দেয়া হয়।’