-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পাকিস্তান জাতীয় দলে খেলার পরে দীর্ঘদিন ধরে কোচিং পেশায় আছেন ওয়াকার। পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন তিনি। সুপরিচিত এই ক্রিকেটার রিভার্স সুইং করানোর জন্য বলকে অখেলোয়াড়সুলভ ব্যবহার করতেন বলে অভিযোগ এনেছেন। এমনকি আসিফ অভিযোগ করেন, ওয়াকার জানতেনই না কীভাবে নতুন বলে কৌশলী বোলিং করতে হয়।
পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, 'বল রিভার্স সুইং করানোর জন্য ওয়াকার ইউনিস প্রতারণার আশ্রয় নিতেন। তিনি তো ক্যারিয়ারের বেশির ভাগ সময়ে জানতেনই না যে নতুন বলে কীভাবে বোলিং করতে হবে। ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসে তিনি নতুন বলে কিছুটা বোলিং শিখেছিলেন।'
ওয়াকার প্রতারণার আশ্রয় নিয়ে রিভার্স সুইং করতেন বলেই শিষ্যদের রিভার্স সুইংয়ে দক্ষ করে গড়ে তুলতে পারেন না বলেও বেফাঁস মন্তব্য করেন আসিফ। তিনি বলেন,
'মানুষ মনে করে, ওয়াকার রিভার্স সুইংয়ে খুবই দক্ষ একজন বোলার। কিন্তু আসলে তা মোটেও সত্য না। দেখায় তো গিয়েছে, এত বছর ধরে কোচিং পেশায় থেকেও একজন পেসারকে তিনি রিভার্স সুইংয়ে দক্ষ হওয়ার কৌশল শেখাতে পারেননি। সংখ্যায় আমাদের অনেক বোলার আছে, কিন্তু মানসম্মত বোলার নেই।'
পাকিস্তানের ক্রিকেটারদের একে অপরকে খোঁচা দিয়ে ও সমালোচনা করে কথা বলার নজির কম নেই। আসিফ ও ওয়াকারের এই ঘটনাও তারই কেবল একটি অংশ মাত্র।