-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়ানডে মেজাজে খেলা শ্রীলঙ্কার রান রেট ছিল ৪.১২। দক্ষিণ আফ্রিকার রানের চাকা ছিল আরও সচল। দ্বিতীয় ইনিংসে এখন অবধি দলটি রান তুলেছে ওভারপ্রতি ৪.৪০ করে। দাসুন শানাকাকে (৬৬ রানে অপরাজিত) পরাস্ত করতে না পারলেও লুথো সিপামলা ও উইয়ান মাল্ডার বাকি লঙ্কানদের বেশ ভুগিয়েছেন। ফলে শ্রীলঙ্কার ইনিংস থামে ৩৯৬ রানে। সিপামলা চারটি ও মাল্ডার তিনটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা দারুণ শুরু পায় দুই ওপেনার ডিন এলগার ও অ্যাইডেন মারক্রামের ব্যাটে। ১৪১ রানের পার্টনারশিপ ভাঙে মারক্রাম ৬৮ রান করে বিদায় নিলে। তবে রাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে দলীয় ২০০ রান পূর্ণ করেন এলগার। তবে নিজেই সাজঘরে ফেরেন মাত্র ৫ রানের জন্য শতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে, ভ্যান ডার ডুসেনের পরপরই বিদায় নিলে।
এরপর হাল ধরেন ফ্যাফ ডু প্লেসিস। কুইন্টন ডি কক ১৮ রানে বিদায় নিলেও টেম্বা বাভুমাকে নিয়ে দেখেশুনে দিন পার করেন। ডু প্লেসিস ৫৫ রানে অপরাজিত রয়েছেন। বাভুমা অপরাজিত ৪১ রানে।
শ্রীলঙ্কার দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে চোট। পায়ের পেশিতে টান লেগে ছিটকে পড়ায় ধনঞ্জয়া ডি সিলভাকে ছাড়াই ম্যাচে খেলতে হচ্ছে সফরকারীদের। দ্বিতীয় দিন চোট পেয়ে শঙ্কা জাগিয়েছেন কাসুন রাজিঠা।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৬/১০ (৯৬ ওভার)
চান্দিমাল ৮৫, ধনঞ্জয়া ৭৯ (রিটায়ার্ড হার্ট), শানাকা ৬৬*
সিপামলা ৭৬/৪, মাল্ডার ৬৯/৩
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩১৭/৪ (৭২ ওভার)
এলগার ৯৫, মারক্রাম ৬৮, ডু প্লেসিস ৫৫*, বাভুমা ৪১
শানাকা ৫৬/১, ফার্নান্দো ৫৯/১
দক্ষিণ আফ্রিকা ৭৯ রানে পিছিয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




