-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগের দুই ম্যাচে শতকের খুব কাছে যেয়েও হাতছাড়া করেছিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। ১০৮ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ২৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৬টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। তবে আগের দুই ম্যাচের মতই বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার হেনড্রিকস।
দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৭টি চারের সাহায্যে ২৭ বলে ৩৬ রান করেন। লঙ্কান অধিনায়ক মালিঙ্গার বলে আউট হন তিনি। ৬৭ বলে অর্ধশতক করে সাজঘরে ফিরেন ভান ডার ডুসেন। মিলার ও প্রিটোরিয়াস করেন যথাক্রমে ৪১ ও ৩১ রান। শেষের দিকে ঝড় তোলেন ফেহলুকওয়ায়ো। ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৫ বলে ৩৮ রান করেন তিনি। সবার অবদানে ৫০ ওভারে ৩৩১ রান তোলে স্বাগতিকরা। দুইটি উইকেট শিকার করেন বাঁহাতি পেসার ইসুরু উদানা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় সফরকারীরা। তবে বিপর্যয়ের সামাল দিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওসাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস জুটি। তবে বৃষ্টি তাদের ছন্দপতন ঘটায়। ১৬ তম ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ যখন দুই উইকেটে ৭২ রান তখনই আঘাত হানে বৃষ্টি।
পরে বৃষ্টির বাধায় শ্রীলঙ্কার ইনিংস কমে আসে ২৪ ওভারে। জয়ের জন্য শেষ ৪৮ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। খেলা পুনরায় শুরু হওয়ার পর প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওসাদা। ৩১ বলে ৪১ রান করে ফেরেন কুশল মেন্ডিসও।
আর ঘুরে দাঁড়াতে পারেননি লঙ্কানরা। বৃষ্টি আইনে ৭১ রানের পরাজয় তাদের। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ ওভারে ১৯ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন ইমরান তাহির। এছাড়া রাবাদা, শামসি ও লুঙ্গি নেন ১টি করে উইকেট।
এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: (৫০ ওভার) ৩৩১/৫ (ডি কক ১২১, ডুসেন ৫০, মিলার ৪১*, ফেহলুকওয়ায়ো ৩৮*, ডু প্লেসিস ৩৬, প্রিটোরিয়াস ৩১; উদানা ২/৫০)
শ্রীলঙ্কা: (২৪ ওভারে লক্ষ্য ১৯৩) ১২১/৫ (কুশল মেন্ডিস ৪১, ওসাদা ২৫, অভিষকা ২৩, পেরেরা ১২; তাহির ২/১৭)




