-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রুনাল পান্ডিয়া[/caption]
ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে করোনা পজিটিভ হয়েছেন ক্রুনাল পান্ডিয়া। এই অলরাউন্ডার ভারতীয় একাদশের নিয়মিত সদস্য। তিনি করোনা আক্রান্ত হওয়ায় বাকিদেরও আক্রান্তের আশঙ্কা রয়েছে। ফলে ম্যাচটিই স্থগিত করে দেওয়া হয়েছে।
ক্রুনাল করোনা আক্রান্ত হওয়ায় পুরো ভারতীয় দলকেই পাঠানো হয়েছে আইসোলেশনে। দলের বাকি সদস্যদের আবারও কোভিড ১৯ পরীক্ষা করানো হবে। দলের আরও ৮ জন ক্রিকেটার ক্রুনালের সংস্পর্শে এসেছিলেন। ফলে সবাইকেই এখন সতর্ক থাকতে হচ্ছে।
আজকের ম্যাচটি স্থগিত হয়ে গেলেও বাতিল হয়নি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুস্থ খেলোয়াড়দের নিয়ে আগামীকাল (২৮ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই)।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছিলেন ক্রুনাল। ব্যাট হাতে ৩ বলে ৩ রান করে ছিলেন অপরাজিত। বল হাতে ২ ওভারে ১৬ রান খরচায় একটি উইকেট শিকার করেছিলেন তিনি। ভারতের ওয়ানডে সিরিজ জয়েও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় ওয়ানডেতে হারের মুখ থেকে দলকে দেখিয়েছিলেন জয়ের পথ।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে সিরিজ জিতেছে সফরকারী ভারত। শেষ ম্যাচটিতে জয় পায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করেছে সফরকারীরা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 