-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
গত কয়েক বছরে ক্রিকেটে যে পরিমাণ পরিবর্তন এসেছে, তা এর আগে কখনও হয়নি। বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে আইসিসির পরীক্ষানিরীক্ষা ছাড়িয়ে গেছে অন্যান্য যেকোনো সময়কে। সম্প্রতি টেস্ট ক্রিকেটের ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে প্রবর্তন হয়েছে দিবা-রাত্রির ম্যাচ।
তবে আগামীতে টেস্ট ক্রিকেটে আসতে পারে এযাবতকালের সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ দিন মেয়াদী একেকটি টেস্ট ম্যাচ চারদিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে খোদ আইসিসি!
আইসিসির সর্বশেষ সভা প্রসঙ্গে রোববার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, সভায় টেস্ট ক্রিকেটের পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আলোচনা বলতে একটা প্রস্তাব এসেছে। ক্রিকেটের স্ট্রাকচারের ব্যাপারে আলোচনা হতে পারে। সব ফরম্যাট নিয়েই আলোচনা হবে। তবে টেস্ট ক্রিকেটকে পাঁচদিন থেকে চারদিনে আনা যায় কি না সে ব্যাপারে আলোচনা উঠতে পারে।’
টেস্ট ক্রিকেটকে আধুনিকায়ন ও আকর্ষণীয় করার জন্য এমন পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও জানান, টেস্টের বাড়ানো হতে পারে দলের সংখ্যা, ‘এখন যে আলোচনা হচ্ছে- টেস্ট ক্রিকেটকে কিভাবে আরও আধুনিক করা যায়। বিভিন্ন অপশন নিয়ে কথা হচ্ছে, আরও টেস্ট টিম যোগ করা যায় কিনা। আরও কিভাবে এটাকে আকর্ষণীয় করা যায়। যেমনটা জেনেছেন চারদিনের টেস্ট নিয়ে কথা হচ্ছে। মূলত টেস্ট ক্রিকেটকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সেটা নিয়েই আলোচনা হচ্ছে।’