-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান। দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই এবং রহমতউল্লাহ গুরবাজ দলকে উড়ন্ত সূচনা এনে দেন। তাদের ২৬ বলে ৪২ রানের জুটি ভাঙেন কেসরিক উইলিয়ামস। ১২ বলে ১৫ রান করে কায়রন পোলার্ডের হাতে ক্যাচ দেন গুরবাজ। পরের বলে ফিরিয়ে দেন হজরতউল্লাহ জাজাইকেও। স্লোয়ার বল তুলে মারতে গিয়ে জাজাই ধরা পড়েন ব্র্যান্ডন কিংয়ের হাতে।
দুই বলে দুই উইকেট হারিয়ে বিপাকে পরে আফগানিস্তান। সেখান থেকে আসগর আফগানকে সাথে নিয়ে ২০ রান যোগ করেন করিম জানাত। এ জুটি বড় হতে দেননি জেসন হোল্ডার। ১৪ বলে ৮ রান করে হোল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আফগান।
ভয়ঙ্কর হয়ে ওঠা করিম জানাতকেও ইনিংস লম্বা করতে দেননি হোল্ডার। ১৮ বলে ২৬ রান করে হোল্ডারের বলে এলবিডব্লিউ হন করিম। নিজের দুই ওভারে দুই উইকেট নিয়ে আফগানিস্তানের বড় স্কোরের সম্ভাবনা কমিয়ে আনেন হোল্ডার।
ইব্রাহিম জাদরানও ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। একটি ছক্কা মারলেও ১২ বলে ১১ রান করে ফিরে যান কিমো পলের বলে। দারুণ ক্যাচ নেন কায়রন পোলার্ড। ৮৮ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় আফগানিস্তান। নিজের পরের ওভারে এসে মোহাম্মদ নবিকে ফেরান পল। উইলিয়ামসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন নবি। ৬ বলে ৩ রান করেন তিনি। শত রান হওয়ার আগে ষষ্ঠ উইকেটের পতন ঘটলে বিপদে পড়ে আফগানিস্তান।
হাল ধরেন নাজিবুল্লাহ জাদরান আর গুলদাবিন নাইব। তাদের ৪৫ রানের জুটিতে লড়াকু সংগ্রহ পায় আফগানিস্তান। শেষ ওভারে এলবিডব্লিউ হওয়া নাইব খেলেন ১৮ বলে ২৪ রানের দরকারী ইনিংস। নয়ে নেমে রশিদ খান করেন ২ বলে ৫। নাজিবুল্লাহ বাউন্ডারিবিহীন ২৪ বলে ২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ১৪৭ রান করতে সক্ষম হয় উইন্ডিজ।
শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে যায় আফগান বোলাররা। চতুর্থ ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন নাভিন-উল-হক। তার বোল্ড হন ব্র্যান্ডন কিং। ১৪ বলে ১২ রান করেন তিনি। ১৭ রানে ঘটে প্রথম উইকেটের পতন। এভিন লুইস আর শিমরন হেটমেয়ারের জুটিটাও করে ১৭ রান। এ জুটি ভাঙেন করিম জানাত। ১৩ বলে ১১ রান করে এলবিডব্লিউ হন হেটমেয়ার।
নিজের পরের ওভার এসে লুইসের উইকেটও তুলে নেন এ পেসার। খোলসবন্দী হয়ে থাকা লুইস অস্থির চিত্তে এক শট খেলে বিদায় নেন। ২২ বলে ১৪ রান করেন তিনি। এক বল পরেই শেরফেন রাদারফোর্ডের উইকেট নেন করিম। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন রাদারফোর্ড (৬)। ১০ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় উইন্ডিজ।
নিজের পরের ওভারে এসে আবার আঘাত হানেন করিম। ৭ রান করে এলবিডব্লিউ হন কায়রন পোলার্ড। জেসন হোল্ডার ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিলেও ফিরেন ৯ বলে ১৩ রান করে। রশিদ খানের বলে স্টাম্পিং হন তিনি। হোল্ডারের বিদায়ে উইন্ডিজের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে পড়ে। কিমো পল আর দীনেশ রামদিন যোগ করেন ২০ রান। ৯ বলে ১১ রান করা পলকে বোল্ড করে ৫ উইকেটে পূরণ করেন করিম। শেষ ওভার পর্যন্ত টিকে রামদিন হারের ব্যবধানটাই কমান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ১৪৭/৭, ২০ ওভার
জাজাই ২৬, করিম ২৬, নাইব ২৪
উইলিয়ামস ৩/২৩, হোল্ডার ২/২৩, পল ২/২৮
উইন্ডিজ ১০৬/৮, ২০ ওভার
রামদিন ২৪, লুইস ১৪, হোল্ডার ১৩
করিম ৫/১১, নাভিন ১/১৯, রশিদ ১/২৫





