-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট নিয়েছেন অশ্বিন[/caption]
ব্যাঙ্গালোরে টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫২ রান করেছিল ভারত। ৯২ রান করেছিলেন শ্রেয়াস আইয়ার। শ্রীলঙ্কার পক্ষে প্রবীণ জয়বিক্রমে ও লাসিথ এম্বুলডেনিয়া তিনটি করে উইকেট শিকার করেছিলেন। জবাবে জাসপ্রীত বুমরাহর পাঁচ উইকেট শিকারের দিনে শ্রীলঙ্কা অল-আউট হয়েছিল ১০৯ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এই ইনিংসেও অর্ধশতক হাঁকান শ্রেয়াস। ভারতীয়দের পক্ষে টেস্ট ক্রিকেটে দ্রুততম অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েন রিশাভ পান্ট। অধিনায়ক রোহিত করেন ৪৬ রান। আবারও প্রবীণ শিকার করেন চারটি উইকেট ও এম্বুলডেনিয়া নেন তিনটি উইকেট।
জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৭ রান। ২৮ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের ৯৭ রানের জুটিতে তৃতীয় দিন সকালে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ৫৪ রানের ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন মেন্ডিস। হঠাৎ ধাক্কায় ১০৫ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
[caption id="attachment_194665" align="aligncenter" width="700"]
শতক হাঁকান শ্রীলঙ্কান অধিনায়ক করুনারত্নে[/caption]
পঞ্চম উইকেটে করুনারত্নে ও নিরোশান ডিকভেলা। ডিকভেলাকে শিকার করে এই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। শ্রীলঙ্কা আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে। এর মধ্যেই শতক তুলে নেন অধিনায়ক করুনারত্নে। তবে দলকে বাঁচাতে পারেননি তিনি। করুনারত্নে খেলেন ১৭৪ বলে ১০৭ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি।
শ্রীলঙ্কা অল-আউট হয় ২০৮ রানে। ফলে ভারত পায় ২৩৮ রানের জয়। দ্বিতীয় ইনিংসে অশ্বিন চারটি এবং বুমরাহ তিনটি উইকেট পেয়েছেন। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন শ্রেয়াস ও সিরিজ সেরা হয়েছেন পান্ট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ২৫২/১০ (৫৯.১ ওভার)
শ্রেয়াস ৯২, পান্ট ৩৯, বিহারি ৩১;
প্রবীণ ৩/৮১, এম্বুলডেনিয়া ৩/৯৪, ধনঞ্জয় ২/৩২।
শ্রীলঙ্কা ১০৯/১০ (৩৫.৫ ওভার)
ম্যাথিউস ৪৩, ডিকভেলা ২১;
বুমরাহ ৫/২৪, শামি ২/১৮, অশ্বিন ২/৩০।
ভারত ৩০৩/৯ ডিক্লেয়ার (৬৮.৫ ওভার)
শ্রেয়াস ৬৭, পান্ট ৫০, রোহিত ৪৬;
প্রবীণ ৪/৭৮, এম্বুলডেনিয়া ৩/৮৭।
শ্রীলঙ্কা ২০৮/১০ (৫৯.৩ ওভার)
করুনারত্নে ১০৭, মেন্ডিস ৫৪;
অশ্বিন ৪/৫৫, বুমরাহ ২/২৩।
ভারত ২৩৮ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




