-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২৭ বছর বয়সী এই পেসার খেলেন নেদারল্যান্ড জাতীয় দলে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এই পেসার ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতেন, অস্ট্রেলিয়ার আয়োজনে যে আসরে দাপটের সাথে জায়গা করে নিয়েছিল নেদারল্যান্ড। কিন্তু খেলা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়ে খাবার সরবরাহের কাজ করছেন তিনি।
করোনার কারণে স্থগিতাদেশ না পেলে রবিবার (১৫ নভেম্বর) মাঠে গড়াত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এই বিষয়টিই মনে করিয়ে দিয়েছিল ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। ফন মিকেরেন সেই টুইট উল্লেখ করে জানিয়েছেন নিজের করুণ কাহিনী।
টুইটারে ফন মকেরেন লিখেন-
'আজ আমার ক্রিকেট খেলার কথা ছিল। এখন আমি উবার ইটসের হয়ে খাবার পরিবহণ করছি শীতের মাসগুলো চালিয়ে নেওয়ার জন্য। সবকিছু কীভাবে বদলে যায়, সত্যি হাস্যকর। হাহাহা... সবাই মুখে হাসি ধরে রাখুন।'
ফন মিকেরেনের এই টুইট ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। নেদারল্যান্ডসহ বেশিরভাগ সহযোগী দেশের ক্রিকেটাররা ক্রিকেট থেকে বলার মত উপার্জন করতে পারেন না। খেলা না থাকলে উপার্জনই বন্ধ হয়ে যায়। ফন মিকেরেনের দশা যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে।