-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টিম সাইফার্ট[/caption]
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের সদস্য। চলতি আসরে একটি ম্যাচেও একাদশে থাকার সুযোগ পাননি তিনি। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পরে চার্টার্ড ফ্লাইটে করে নিউজিল্যান্ডের অন্যান্য সদস্যদের সাথে তারও দেশে ফিরে যাওয়ার কথা ছিল, যেহেতু তিনি জাতীয় দলের টেস্ট স্কোয়াডে নেই। কিন্তু এখনই বহরের সাথে দেশে ফেরা হচ্ছে না তার। কারণ জৈব সুরক্ষা বলয় ছাড়ার আগে সাইফার্টের করোনা পরীক্ষা করিয়ে ফলাফল পজিটিভ এসেছে।
গত ১০ দিনে ৭ বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসার পরেও শেষের দুই বার পজিটিভ এসেছে সাইফার্টের। করোনার কিছু উপসর্গও আছে তার। ফলে এখন তাকে আহমেদাবাদে আইসোলেশনে রাখা হয়েছে। তবে সেখান থেকে স্থানান্তর করে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চেন্নাই সুপার কিংসের কোচ ও সাবেক অজি ক্রিকেটার মাইক হাসি যেই হাসপাতালে ভর্তি আছেন সেখানেই চিকিৎসার জন্য পাঠানো হবে সাইফার্টকে। আইসোলেশন ও উন্নত চিকিৎসার কথা চিন্তা করেই তাকে স্থানান্তর করা হবে।
নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সাইফার্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার ফলাফল নেগেটিভ আসলেই তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে। তার আগেই নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটাররা চার্টার্ড ফ্লাইটে করে ভারত ছাড়বেন।
সাইফার্টের আগে কলকাতা নাইট রাইডার্সে আরও দুই জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন, বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়ার। সতীর্থরা করোনায় আক্রান্ত হলেও নিরাপদেই দেশে ফিরেছেন কলকাতায় খেলা 