-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কেপটাউনে আইসোলেশনে আছেন করোনা আক্রান্ত এক জনসহ দক্ষিণ আফ্রিকার তিন জন ক্রিকেটার। তারা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। যদিও তাদের মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি তবুও সতর্কতাবশত তাদেরকেও পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ নভেম্বর) এটি নিশ্চিত করেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
দেশটির ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্রিকেটার ও স্টাফ মিলিয়ে মোট ৫০ জনকে পরীক্ষা করানো হয়েছিল। যারমধ্যে কেবল একজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। একজন করোনা আক্রান্ত হলেও তার বদলে এখন আর কাউকে ইংল্যান্ড সিরিজের জন্য দলে নেওয়া হবে না। তবে প্রস্তুতি ম্যাচের জন্য দুই জন ক্রিকেটারকে যুক্ত করা হবে। কারণ প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ২১ নভেম্বর।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'একজন ক্রিকেটারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এবং আরও দুই জন ক্রিকেটার তার সংস্পর্শে যাওয়ায় তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে। সবাই মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। এই মুহূর্তে আর কোনো ক্রিকেটারকে বদলি হিসাবে দলে নেওয়া হবে না। তবে ২১ তারিখের প্রস্তুতি ম্যাচের জন্য দুই জনকে দলে ডাকা হবে।'
প্রসঙ্গত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড দল ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পরে তাদের সবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 