-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ফাইল ছবি[/caption]
তারকাখ্যাতিতে দুজন যেমন অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন, তেমনি ক্রিকেটার কোহলি ও অভিনেত্রী আনুশকার সহায়তার হাতটাও বিশাল। করোনাভাইরাস প্রতিরোধে ক্রিকেট-বলিউড তারকা জুটি গত বছর অনুদান দিয়েছেন ৩ কোটি রুপি। এবার নতুন করে আরও ২ কোটি রুপি অনুদান দিলেন তারা।
গত বছর এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের তহবিলে। এবার তাদের সাথে কাজ করছে একটি বেসরকারি সংস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় এই দুই তারকা দেশের অন্যান্য সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কোহলি বলেন, 'আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে।'
কোহলি ও আনুশকা মিলে মোট ৭ কোটি রুপি জোগাড় করার লক্ষ্য স্থির করেছেন, যার মধ্যে ২ কোটি রুপি তাদের অনুদান। তাদের এই উদ্যোগের কথা জানিয়ে আনুশকা বলেন, 'কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের গোটা দেশ লড়াই করছে, স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি, মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯-এর জন্য অর্থ সাহায্যে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি।’