-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাঈম জানান তার আক্ষেপ ও চাপা কষ্টের কথা।
ভালো খেলেও বড় পর্যায়ে সুযোগ না পাওয়ায় কষ্ট আছে কি না, এমন প্রশ্নের জবাবে নাঈম বলেন, ‘এটা তো ভাই যে কোন খেলোয়াড়ের মধ্যে থাকাটাই স্বাভাবিক। যদি কারো মধ্যে না থাকে, তবে সেটা অস্বাভাবিক মনে হবে। কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না, এটাই পার্থক্য। কষ্টতো থাকবেই। কারণ, এই বছর অন্তত আমি আশা করিনি যে দল পাবো না। কারণ আমার প্রিমিয়ার লিগটা আল্লাহর রহমতে যথেষ্ট ভালো গেছে। প্রিমিয়ার লিগ এ রকম খেলার পর, যখন আমি দল পাবো না, তখন ব্যাপারটায় খুব অবাক হয়েছি।’
নাঈমের পরের কথায় টের পাওয়া যায় নির্বাচক প্যানেলের প্রতি তার অভিমানের কথা। ভালো পারফরমেন্সের পরও বললেন, হয়ত খেলেননি ভালো! তিনি বলেন, ‘যাই হোক, মনে হয় আমার মধ্যেই কমতি ছিল। আরও যদি ভালো খেলতাম, তাহলে হয়তো দল পেতাম। দোষ আমারই। কারণ ভালো খেলতে পারিনি। ইনশাআল্লাহ চেষ্টা করবো সামনে যেন এটাকে কাটিয়ে উঠতে পারি।’
জাতীয় দল নিয়ে নাঈমের ভাবনা কেমন, তার জবাবে তিনি বলেন, ‘জাতীয় দল-টল এসব নিয়ে চিন্তা করি না। এসব জায়গায় তো চিন্তা করে আমি কিছু করতে পারবো না। কারণ এটা তো আমার চিন্তার বাহিরে। আমি এটার জন্য যা করার দরকার, পারফর্ম করা দরকার- সেটা করতে পারি। জাতীয় দলে আমি চাইলেই ঢুকতে পারবো না। বা আমি বললাম, পারফর্ম করছি, আমাকে নিয়ে নিন- বললেই হবে না। কিন্তু আমি নিজের কাজটাই করতে পারি। নিজের সাধ্যমত চেষ্টা করতে পারি, ভালো পারফর্ম করার জন্য।’