-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ রানে ৩ উইকেট নেন মুল্ডার।[/caption]
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয়দের মাত্র ১৪৯ রানে গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। ১৪৯ রানের বড় লিড নিয়ে বেশ স্বস্তিতে সফরকারীরা। তাইতো মুল্ডারের অনবদ্য কীর্তিকে উদযাপনের উপলক্ষ্য বানিয়ে আসর জমিয়েছিলেন এলগারবাহিনী।
দক্ষিণ আফ্রিকা দলের বোলাররা নিজেদের মধ্যে নিয়ম করে নিয়েছেন, মাঠে ভালো বোলিং করলেই সতীর্থদের পানীয় খরচ বহন করতে হবে সেই বোলারকে। ক্যারিবীয়দের ইনিংসের প্রথম বলেই ক্রেইগ ব্রাথওয়েটকে প্যাভিলয়নের পথ দেখান পেসার কাগিসো রাবাদা। তখন রাবাদাকে 'কেজ বল' সংকেত দিয়েছিলেন মুল্ডার।
দক্ষিণ আফ্রিকা দলের রীতি অনুযায়ী, কেজ বল ডাকা হলে ম্যাচ শেষে ঐ বোলারকে বাকি সদস্যদের বারে গিয়ে পানীয় পানের সকল খরচ বহন করতে হবে। কিন্তু শেষ দিকে মুল্ডার তিন উইকেট তুলে নিয়ে নিজের উপরই 'কেজ বল' ডেকে আনেন।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট পেয়েছেন রাবাদা। এছাড়া লুঙ্গি এনগিডি ও কেশভ মহারাজা দুইটি করে এবং নরকিয়া একটি উইকেট তুলে নেন। বিপরীতে মুল্ডার ৪ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ১ রান খরচায় তুলে নেন তিন উইকেট। তাইতো 'কেজ বল' বল রীতি মেনে মুল্ডারকেই সতীর্থদের পানীয় খরচ মেটাতে হয়েছে।
তবে ভালো বোলিংয়ের পর সতীর্থদের পানীয় খরচ মেটাতে পেরে বেশ খুশি মুল্ডার। ২৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার বলেন, “আমরা এই ম্যাচে বেশ কয়েকবার কেজ বল ডেকেছিলাম। যখন আপনার নিজের ভেতর থেকে মনে হয় যে এই বলে কিছু একটা ঘটতে পারে বা উইকেট পড়তে পারে, তখন আপনি কেজ বল ডাকেন। ম্যাচের প্রথম বলেই আমিই ডেকেছিলাম। এখন তা আমার ওপরেই এসে পড়েছে। তবে এটা দলের জন্য ভালো। কারণ এটা উদযাপনের উপলক্ষ।”