-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কোলপাক শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সিমন হার্মার। ফাইল ছবি[/caption]
হার্মার দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৫ সালে। এরপর ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে এসেক্সের সাথে কোলপ্যাক চুক্তি করে ফেলেন তিনি। নিয়ম-কানুনে কিছু পরিবর্তন আসার ফলে এখন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারেন কোলপাক শেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা ক্রিকেটাররা। যার ফলে দলে সুযোগ পেয়েছেন হার্মার।
২০১৪ সালে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষিক্ত হন হার্মার। এখনো পর্যন্ত প্রোটিয়াদের হয়ে ৫ টেস্ট খেলে ২০ উইকেট নিয়েছেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ হার্মার, ৭০০’র বেশি উইকেট নিয়ে ফেলেছেন ইতোমধ্যে। মূলত স্পিনার কেশব মহারাজের ব্যাকআপ হিসেবেই তাকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এছাড়াও দলে
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস[/caption]
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজজয়ী দল থেকে খুব বেশি পরিবর্তন আনা হয়নি স্কোয়াডে। নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখতেই বেশি মনোযোগী ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ।
সিএসএ এর প্রধান নির্বাচক ভিক্টর এমপিটসাং দল প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমাদের টেস্ট দল অধিনায়ক ডিন এলগার এবং তার ডেপুটি টেম্বা বাভুমার নেতৃত্বে দারুণ সফলতা পাচ্ছে। সাম্প্রতিক সময়ে তাদের ফলাফল খুবই ভালো। আশা করি নিউজিল্যান্ড গিয়েও তারা সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবে।’
একনজরে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডঃ ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), সারেল এরয়ে, সিমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, ডুয়ান অলিভিয়ের, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরম্যান, র্যাসি ভ্যান ডার ডাসেন ও কাইল ভেরেনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 