-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভিসাখাপাত্নামে টস জিতে এদিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারানো স্বাগতিক ভারত জড়ো করে ১২৬ রান। দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান লোকেশ রাহুল। তার ব্যাট থেকে আসে ৫০ রান (৩৬ বলের মোকাবেলায়), যা দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ৩৭ বলে অপরাজিত ২৯ ও অধিনায়ক বিরাট কোহলি ১৭ বলে ২৪ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান কোল্টার নাইল একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার মার্কাস স্টয়নিস ও ওয়ান ডাউনে নামা অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। তবে এরপর ডি'আর্কি শর্টের সাথে প্রতিরোধ গড়ে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৮৩ রান।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৬টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৪৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তার বিদায়ের পর সাজঘরে ফেরেন ৩৭ ডেলিভারির মোকাবেলায় বলের সমানসংখ্যক রান করা শর্টও। এতে আবারও অস্ট্রেলিয়ার উপর চাপ ভর করে।