-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিরাট কোহলি। ছবিঃ গেটি ইমেজস[/caption]
কোহলিকে নিয়ে দারুণ কিছু ইতিবাচক কথা বলেছেন শোয়েব। শচীন টেন্ডুলকারের রেকর্ড কোহলি ভেঙ্গে দিবেন, অধিনায়কত্ব ছাড়ার পর ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হবেন ইত্যাদি বলার পাশাপাশি কোহলির বিয়ে নিয়েও মন্তব্য করেছিলেন শোয়েব। আর এতেই ক্ষেপেছেন কোহলির ভক্তরা।
কোহলির বিয়ে নিয়ে শোয়েব বলেছিলেন, ‘আমি ওর জায়গায় থাকলে বিয়ে করতাম না। শুধু রান করতাম ও ক্রিকেট উপভোগ করতাম। ক্রিকেটে ১০-১২ বছর একটা সেরা সময় যায়, তা আর ফিরে আসে না। আমি বলছি না, বিয়ে করা ভুল। কিন্তু সে (কোহলি) যেভাবে ভারতের হয়ে ভালো খেলছিল, তা সে আরও একটু উপভোগ করতে পারত।’
শোয়েবের ধারণা, অধিনায়ক থাকা অবস্থায় বিয়ে করার ফলেই এখন চাপের মধ্যে পড়ে গেছেন কোহলি, ‘সন্তান-পরিবার ইত্যাদি মিলিয়ে একটা চাপ তো থাকেই। দায়িত্ব যত বাড়ে, চাপও তত বাড়ে। ক্রিকেটারদের ১৪-১৫ বছরের ছোট ক্যারিয়ার থাকে। যেখানে পাঁচ-ছয় বছর শীর্ষে থাকে কোনো ক্রিকেটার। বিরাট সেই বছরগুলো কাটিয়ে এসেছে। এখন ওকে সংগ্রাম করতে হচ্ছে। একজন অধিনায়ক হিসেবে আপনাকে অনেক বিষয়ে ভাবতে হয়। আমি বিয়ের বিরুদ্ধে নই। তবে আমি বিশ্বাস করি, খেলার সময় অন্য কোনো চাপ থাকা উচিত নয়।’
এমন কথাবার্তা শুনে ক্ষেপেছেন ভারতীয়রা। কোহলি এবং তার স্ত্রী আনুশকা শর্মার ভক্তরা রীতিমত ধুয়ে দিয়েছেন শোয়েবকে। টুইটারে শোয়েবকে নিয়ে একজন লিখেছেন, ‘লজ্জাজনক। বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে আলোচনায় থাকতে চাইছে। তার উচিত পাকিস্তানের ক্রিকেট ও মানুষের বাজে অবস্থা নিয়ে আগে কথা বলা।’
[caption id="attachment_189610" align="aligncenter" width="391"]
শোয়েব আখতার। ছবিঃ গেটি ইমেজস[/caption]
আরেকজন সমর্থক পরিসংখ্যান তুলে এনেই শোয়েবের কথা ভুল প্রমাণ করে দিয়েছেন, ‘হা হা হা, তারা ২০১৩ সাল থেকে একসঙ্গে আছে। ২০১৭ সালে বিয়ে করেছে। ২০১৭, ২০১৮, ২০১৯ সালের পরিসংখ্যান আগে দেখুন। ২০১৮ সালে সে (কোহলি) ক্যারিয়ারের সেরা ফর্মে ছিল।’
আরেকজন সমর্থক ভারতের সফলতম অধিনায়কদের তুলনা টেনে এনে শোয়েবের যুক্তিকে উড়িয়ে দিয়েছেন, ‘একটু বলি শুনুন। বিয়ের পর কপিল (দেব) ’৮৩ বিশ্বকাপ জিতেছেন। বিয়ের পরেই (মহেন্দ্র সিং) ধোনি বিশ্বকাপ জিতেছেন। সবকিছুই বিয়ের এক বছর পর।’
কোহলির বিয়ে নিয়ে এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন। সেবার অবশ্য গাভাস্কারকে ধুয়ে দিয়েছিলেন আনুশকা শর্মা নিজেই।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




