-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সিলেটে জন্মগ্রহণ করা ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন আছেন খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে বিদায় জানানোর অপেক্ষায়। এজন্য আগামী ৫ ফেব্রিয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগকেই করতে চেয়েছিলেন বিদায়ের মঞ্চ। কিন্তু দেশের বারোটি ক্লাবের কেউই তাকে দলে ভেড়ায়নি। ক্যারিয়ারের শেষ গগণে এসে তাই খানিকটা হতাশ সাবেক এই অধিনায়ক।
দৈনিক মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজিন বলেন, ‘আমি ২০ বছর ধরে প্রিমিয়ার লীগে খেলছি। চেয়েছিলাম কোনো দল পেলে অন্তত একটি ম্যাচ খেলে মাঠের ক্রিকেট থেকে বিদায় নিতাম। কিন্তু তা হলো না। প্লেয়ার বাই চয়েজের কারণে দল পাইনি।'
প্রিমিয়ার লিগে সুযোগ না পাওয়ায় এবার রাজিনের লক্ষ্য, আগামী মৌসুমে প্রথম শ্রেণির কোনো ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানানো। তিনি বলেন, 'কী আর করা... যদি এখানে খেলতে না পারি তাহলে পরের বছর যে কোনো একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বিদায় নেবো। শেষ, আর মাঠের ক্রিকেটে খেলবো না।’
সর্বশেষ এনসিএলে তার পারফরমেন্স ছিল প্রশংসনীয়। শেষ রাউন্ডের খেলায় মাটি কামড়ে উইকেটে থেকে সিলেটকে এনে দিয়েছিলেন সম্মানজনক ড্র। এমন অভিজ্ঞ ক্রিকেটারের প্রিমিয়ার লিগে দল না পাওয়া তাই দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত। তবে শেষবেলায় জানালেন, ক্রিকেট নিয়ে কোনো আক্ষেপ নেই তার।
রাজিন বলেন, ‘না, বড় কোনো আক্ষেপ আমার জীবনে নেই। ক্রিকেট থেকে আমি অনেক কিছুই পেয়েছি। ক্রিকেটই আমাকে গর্ব করার মতো জীবন দিয়েছে। এখন ক্রিকেট ছেড়ে মাঠের বাইরে যাচ্ছি শুধু। নতুন লক্ষ্যও ক্রিকেটের সঙ্গে থাকা। আমি চাই কোচ হতে। বিসিবি যদি সুযোগ দেয় তাহলে কোচিং করাবো যেন নতুন প্রজন্মের মাঝে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। ক্রিকেট আমাকে যা দিয়েছে আমি যেন তার প্রতিদান দিতে পারি।’