-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৫ নভেম্বর এবারের এনসিএলে কক্সবাজারে সিলেট বিভাগের শেষ রাউন্ডের ম্যাচ। এই ম্যাচ খেলেই খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন রাজিন।
সিলেটের অভিষেক টেস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের ছেলে রাজিন বলেন, ‘সবাইকে বলতে চাই ৫ তারিখ জীবনের শেষ ম্যাচটি খেলতে নামব। সবাই দোয়া করবেন। অবসরের জন্য আমার শেষ ম্যাচ (কক্সবাজারে এনসিএলের শেষ রাউন্ড)। ধন্যবাদ সাংবাদিকদের, যাদের জন্য আজকে আমি রাজিন সালেহ হয়েছি। আপনারাই রাজিন সালেহ বানিয়েছেন। অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমার পরিবার আমার সাথে ছিল।’
অবসরের কথা জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন রাজিন। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও তিনি বড় এক নাম। নিয়মিত রানও পাচ্ছেন, সিলেটের ব্যাটিং স্তম্ভের অন্যতম একজন বললেও ভুল হবে না। অবসর নেওয়ার পর প্রথম শ্রেণির ক্রিকেটকে মিস করবেন জানিয়ে রাজিন বলেন, ‘আমি প্রথম শ্রেণির ক্রিকেটটা বেশি মিস করবো। আমার অনেক পুরনো সাথী আছে, অলক কাপালি, এনামুল হক জুনিয়র, তান্না, তাপস, যারা আমার সাথে খেলেছেন, এখনও খেলছেন, তাদেরকে বেশি মিস করবো। কিন্তু একসময় তো ছাড়তেই হবে (ক্রিকেট)। জীবনে দৌড়াতে হবে।’
এ সময় রাজিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে ম্যাচ। ১৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার ক্যারিয়ারের ১৪৮তম প্রথম শ্রেণির ম্যাচ খেলেই অবসর গ্রহণ করবেন।