-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেই ঘটনার রেশ টেনে দীপক বিদায় বলেছেন রাজ্য দল বারোদাকে। ক্রুনাল অধিনায়ক হয়ে আসার পর দীপক পালন করছিলেন সহ-অধিনায়কের দায়িত্ব। গত জানুয়ারিতে সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য দল জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের পর বিবাদ বাঁধে দীপক ও ক্রুনালের।
ক্ষুব্ধ দীপক বলয় ভেঙে বেরিয়ে পড়েন এবং ক্রুনালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছিলেন, 'আমি প্রচণ্ড হতাশ, চাপের মধ্যে রয়েছি। অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া শেষ দুইদিন ধরে দলের বিভিন্ন ক্রিকেটার এবং অন্য রাজ্যের ক্রিকেটারদের সামনে আমার উদ্দেশে অশ্লীল ভাষা ব্যবহার করে। আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি কী করে দলের হয়ে খেলি সে দেখে নেবে বলে হুমকিও দেয়। আমার ক্রিকেট জীবনে এমন পরিস্থিতিতে কখনও পড়িনি।’
এমন অভিযোগের পর বিচার পাওয়ার বদলে উল্টো নিষিদ্ধ হন দীপক। অভিমানেই এবার বিদায় বললেন দলটিকে। রাজ্য দল বদলে তিনি নাম লিখিয়েছেন রাজস্থানে। ইতোমধ্যে সাবেক দল বারোদা এনওসিও নিয়েছেন দীপক।
যদিও দীপকের দল ছাড়ার ঘটনায় বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপর ক্ষুব্ধ অনেকে। ইরফান পাঠানের মত ক্রিকেটারও এই ঘটনায় অসন্তোষ জানিয়েছেন টুইটারে। দীপকও জানালেন, দল ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না।
তিনি বলেন, 'বারোদা ছাড়তে খারাপ লাগছে। জীবনের গোটা সময়টাই ওদের হয়ে খেলেছি। কিন্তু কোচ, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলার পর মনে হল এটাই সঠিক সিদ্ধান্ত।'
পান্ডিয়ার পর্যায়ের খ্যাতিমান না হলেও দীপকের খ্যাতিও কম নয়। অনেক বছর ধরে খেলছেন আইপিএলেও। এমন পরিস্থিতিতে কখনই পড়েননি। নিরুপায় হয়েই ছেড়ে গেছেন দল। বারোদার হয়ে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ, ৬৫টি লিস্ট 'এ' ম্যাচ ও ১২৩টি টি-টোয়েন্টি খেলেছিলেন এই ব্যাটসম্যান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 