-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলতি বছর বেশ ঘটা করে শুরু হয়েছিল ডিপিএল। তবে কোভিড-১৯ এর কারণে এক রাউন্ড পরেই স্থগিত করতে হয় ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। দীর্ঘদিন লিগ বন্ধ থাকায় পারিশ্রমিক পাচ্ছেন না খেলোয়াড়রা, আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে তাদের।এদিকে সরাসরি না বললেও লিগ মাঠে ফেরাতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না ক্লাবগুলো। জৈব-সুরক্ষা বলয়ের খরচ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে দলগুলোকে। যদিও বিসিবি বলছে, করোনা পরীক্ষার সমস্ত খরচ বহন করবে বোর্ড।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে আজ (সোমবার) বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এগুলো তো (করোনার পরীক্ষা) বিসিবি করবে। আমি বলেছি পেমেন্ট সেক্টরের বিষয়টা তো বিসিবি করতে পারেনা। কিন্তু বাড়তি যে বিষয়গুলো যদি হোটেলে রাখতে হয় সেটা নাহয় বিসিবি নেগোসিয়েট করবে। খেলোয়াড়দের পেমেন্টের ব্যাপার তো বিসিবি নেগোসিয়েট করবে না।’
প্রয়োজনে ক্লাবগুলো চাইলে লোনের ব্যবস্থা করবে বিসিবি, ‘প্রণোদনা বলতে বিসিবি তো ক্লাবকে টাকা দিবে না। বিসিবি খুব বেশি হলে লোনের ব্যবস্থা করতে পারে ক্লাবের জন্য। আমি জানিনা বিসিবির মতামত কি। আমার যেটা মনে হয়, প্রাথমিকভাবে একটা লোনের ব্যবস্থা করতে পারে।’
সুজন মনে করেন, কিছুটা কষ্ট হলেও দল চালাতে পারবে ক্লাবগুলো। সুজন বলেন, ‘ক্লাবগুলো পারবে না এটা বিশ্বাস করি না। সবই তো চলছে ব্যবসাবাণিজ্য আটকে নেই। একটা সময় ছিল দুই তিন মাসের, ঐ সময়টা আমরা বলতে পারতাম যে ব্যবসা আটকে ছিল। এখন তো মানুষ কাজ করছে, গার্মেন্টস চলছে।’
‘আমি জানি কিছুটা কষ্ট হবে ক্লাবগুলোর জন্য। কিন্তু এমন কষ্টও হবে না যে প্রিমিয়ার লিগও চালাতে পারবেনা। তাদের একটা বাজেট তো থাকেই। সে সব চিন্তা করেই তো তারা ক্লাবগুলো করে।’- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 