-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৮২ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া খুলনা দ্বিতীয় ইনিংস শুরুর আগে দেখছিল জয়ের স্বপ্নই। দ্বিতীয় ইনিংসে তামিম দুর্দান্ত শুরু এনে দিলে ম্যাচ আবার হেলে যায় কুমিল্লার দিকে। তবে খুলনার বোলারদের বিচক্ষণ পারফরম্যান্স আবারও ম্যাচে ফেরায় দলটিকে।
যদিও শেষদিকে খুলনার মুঠো থেকে ম্যাচটি বের করে নেন কুমিল্লার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত আবারও জয়ের খুব কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে খুলনা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটিকে।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জানান, শেষ দুই ওভারে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারাই দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘শেষ দুই ওভারে আমরা যেভাবে শেষ করতে চেয়েছিলেন সেভাবে শেষ করতে পারিনি।’
একের পর এক ম্যাচ হারা রিয়াদ কাকে দোষারোপ করবেন সেটিই যেন বুঝতে পারছেন না! ভালো খেলেও ম্যাচ হেরে বসলে অবশ্য দায় চাপানোয় কঠিন। রিয়াদ বলেন, ‘আমি বোলার কিংবা ব্যাটসম্যান কাউকেই দোষারোপ করবো না।’
‘আমাদের ভালো একটি সংগ্রহ দাঁড় করানো হয়েছিল। দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারতাম।’- এমনটি উল্লেখ করে রিয়াদ আরও বলেন-
‘মাঝখানের সময়টাতে জুনাইদ ও মালিঙ্গা ভালো বল করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালো করে ইতি টানতে পারিনি।’
গত আসরে শেষ চারে খেলা খুলনা টাইটান্সের বিপিএল যাত্রা এবার দুঃস্বপ্নের মত যাচ্ছে। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে, হেরেছে বাকি ৫টি ম্যাচেই। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি বাকি থাকা আরও ৬টি ম্যাচে ভালো করলেও শেষ চারে খেলার সম্ভাবনা খুব কমই। ভালো দল গড়েও মাঠের লড়াইয়ে ভালো করতে না পারা দলটির পারফরম্যান্স এবার অবাক করেছে সবাইকে।