-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্রাবিড়ের অধীনে ভারত সাফল্য পেতে শুরু করেছিল বলে মনে করেন চ্যাপেল। ছবিঃ এএফপি[/caption]
সৌরভ গাঙ্গুলী অধিনায়ক থাকাকালীনই ভারতের হেড কোচ হয়ে এসেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটসম্যান গ্রেগ চ্যাপেল। সৌরভ নিজেই চ্যাপেলকে হেড কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে ভারত দলের দায়িত্ব নেওয়ার পর তৎকালীন অধিনায়কের সঙ্গে বোঝাপড়াটা জমে উঠেনি চ্যাপেলের।
অনেক সময়ই গাঙ্গুলী চ্যাপেল ইস্যুতে চুপ থাকলেও এই সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী সুযোগ পেলেই গাঙ্গুলীর সমলোচনায় মেতে উঠেন। এবার ভারতের এই সাবেক অধিনায়ককে আবারো সমলোচনায় চ্যাপেল। তাঁর মন্তব্য, অধিনায়ক হিসেবে কঠোর পরিশ্রম করতে চাইতেন না সৌরভ গাঙ্গুলী।
“সৌরভের কথাতেই আমি ভারতীয় দলের কোচ হয়েছিলাম। ওই দলের সংস্কৃতি বদলাতে চেয়েছিলাম আমি। কিন্তু পরের দিকে সব কিছু বদলাতে শুরু করে। ও ট্রেনিংয়ে পরিশ্রম করতে চাইত না। নিজের খেলার উন্নতি করতে চাইত না। ও শুধু অধিনায়ক হিসাবে দলে থাকতে চাইত। যাতে সব কিছু ও নিয়ন্ত্রণ করতে পারে।”
নেতৃত্ব হারানোর পর দল থেকেও বাদ পড়েন সৌরভ। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেওয়া হয় দ্রাবিড়কে। চ্যাপেল বলেন অধিনায়ক হিসেবে ভারতকে আরও উঁচুতে নিয়ে যেতে পারতেন দ্রাবিড় তবে দলের কিছু ক্রিকেটার সেটি চাইতেন না বলে দাবি করেন গ্রেগ চ্যাপেল।
“রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল সাফল্য পাচ্ছিল। রাহুল দলটাকে বিশ্বসেরা করতে চেয়েছিল। তবে দলের অনেকেই সেটা চাইত না। অনেকে চাইত যেভাবেই হোক যেন দলে থাকতে পারে! বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও এরপর আমার উপর চাপ বাড়াতে থাকে। আসলে ভারতীয় দলে ওদেরও সময় শেষ হয়ে আসছিল। বিসিসিআই আমাকে নতুন করে চুক্তি করার প্রস্তাব দিয়েছিল। আমি রাজি হইনি। আসলে আমি আর ওই চাপের মধ্যে কাজ করতে চাইনি।”