-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার (২৯ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেটে পরাজিত হয় চিটাগং ভাইকিংস। এর আগে একই ভেন্যুতে দলটি হেরেছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের কাছেও। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নিজ এলাকায় এলেও মঙ্গলবারের পরাজয়ের পর দলটি অবস্থান করছে টেবিলের তৃতীয় স্থানে।
আর এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই ভালো বোধ করছে না দলটি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে আনুষ্ঠানিক আলাপচারিতায় দলের অধিনায়ক মুশফিক বলেন, ‘টানা তিনটি ম্যাচে হারার পর স্বাভাবিকভাবেই আপনি ভালো বোধ করবেন না।’
তবে গত ম্যাচের মত এই ম্যাচের পরও জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিপিএলে তার পরবর্তী ম্যাচে দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। মুশফিক বলেন, ‘আশা করি পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াব।’
দলের জয় না পাওয়ার পেছনে পাওয়ার-প্লেতে যথেষ্ট রান তুলতে না পারাকে দায়ী করছেন তিনি। তবে ব্যর্থতার সময় যে অনেক দোষই দৃশ্যমান হয়, সেটিও স্বীকার করেছেন অকপটে।
মুশফিক বলেন, ‘পাওয়ার-প্লেতে আমরা ভালো ব্যাটিং করতে পারছি না। হেরে গেলে আপনি অনেক জায়গায়ই ত্রুটি খুঁজে পাবেন।’
আর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আগামী ম্যাচগুলোতে বড় পার্টনারশিপের প্রত্যাশা দলের আইকন ক্রিকেটারের, ‘ব্যাটিংয়ের সময় পার্টনারশিপ গড়ে তোলাটা অনেক গুরুত্বপূর্ণ।’- বলেন মুশফিক।
মাত্র ১১৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে লড়াই করেছেন চিটাগং ভাইকিংসের বোলাররা। তাই বোলারদের কৃতিত্ব দিতে ভুলেননি মুশফিক। একইসাথে বুধবারের (৩০ জানুয়ারি) ম্যাচে দলের সবাই পূর্ণ মনোযোগ দিয়ে খেলতে পারবেন- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
মুশফিকের ভাষ্য, ‘আমাদের বোলাররা ভালো বল করেছে। আশা করি আমাদের দলের সবাই আগামীকাল ফিট থাকবে।’
প্রসঙ্গত, লিগ পর্বে নিজেদের ১১তম ম্যাচে বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মুশফিকের নেতৃত্বাধীন দল।