-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বলয়ে থাকাকালেও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বরং যেকোনো মুহূর্তে টুর্নামেন্টও বন্ধ হয়ে যেতে পারে। বিসিবি তাই সমাধান খুঁজছে টিকা বা ভ্যাকসিনে। প্রায় সব ক্রিকেটারই ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছেন। সবাই ভ্যাকসিন গ্রহণ করলে জৈব সুরক্ষা বলয় শিথিল করে অথবা বলয় না করেই ঘরোয়া ক্রিকেট আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে।
বিসিবি পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আপাতত ক্রিকেট মাঠে কোভিড প্রটোকল শিথিলের চিন্তা করছে বোর্ড।
তিনি বলেন, 'আমরা এই বিষয়টায় সবসময় নজর রাখছি। বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। বোর্ড আমাদের জৈব সুরক্ষা বলয় তৈরি করতে সাহায্য করেছিল। ইতোমধ্যে বেশিরভাগ খেলোয়াড়কে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপরও আমরা বিসিবির সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।'
আর কয়েক সপ্তাহ পরই পুরোদমে শুরু হবে দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলো। টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও বিসিবির নিয়মেই আস্থা রাখতে চায় সিসিডিএম।
কাজী ইনাম বলেন, 'দেশের সবকিছুই এখন খুলে গেছে। লকডাউনও এখন আর নেই। স্কুল-কলেজও খুলে গেছে। তারপরও সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। আমরা সরকারের স্বাস্থ্যবিধি, বিসিবির নির্দেশনা দেখবো এবং সিসিডিএমের কোনো পরামর্শ থাকলে আলোচনা করব।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 