-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সৌম্য সরকার। ফাইল ছবি[/caption]
দায়িত্ববোধ, নিজের অবস্থান, বয়স এবং ক্রিকেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌম্যর সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হয়ত এখনই। এশিয়া কাপে আহামরি খারাপ না করলেও দল থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় দলে নেই কিন্তু জাতীয় দলের প্রতিপক্ষের বিপক্ষেই শতক। সৌম্যর এমন ইনিংসের রহস্য থেকে থাকলে কী হতে পারে সেটা?
সৌম্য জানালেন, চাপমুক্ত হয়ে খেলেই প্রস্তুতি ম্যাচে তার এমন বাজিমাত।
আগেরদিন খুলনা এনসিএলের ম্যাচ খেলে পরেরদিন একটি টেস্ট খেলুড়ে জাতীয় দলের বিপক্ষে খেলা, তাও অধিনায়ক হিসেবে। বোলিংয়ের পর এতক্ষণ ব্যাট করা কতটুকু কঠিন ছিল? সৌম্য জানান, ‘শারীরিক দিক থেকে একটু কষ্ট হচ্ছিল। মানসিকভাবে ক্লান্তি নিইনি, ভেবেছি যেহেতু খেলতে হবে ক্লান্তির কথা না ভাবাটাই ভালো। রাতের মধ্যে ক্লান্তি সরিয়ে যতটুকু খেলা যায়... আবার সকালেও একটা জার্নি ছিল। মাথায় চাপ না নিয়ে চেষ্টা করেছি স্বাভাবিক খেলা খেলতে- যতক্ষণ সুস্থ থাকব বা শরীর সায় দিবে ততক্ষণ দৃঢ়ভাবে খেলার চেষ্টা করব।’
জাতীয় লিগের শেষ রাউন্ডে বল এবং ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। খুলনা বিভাগের হয়ে দুই ইনিংসে ৭৬ ও ৭১ রানের ইনিংস খেলার পাশাপাশি শিকার করেছিলেন ইনিংসে পাঁচ উইকেটও। এরপর জিম্বাবুয়ে জাতীয় বিপক্ষে সেঞ্চুরি। নিজের অনুভূতি জানাতে গিয়ে সৌম্য বলেন, ‘রান করলে তো সবারই ভালো লাগে। নিজেকে যতক্ষণ খুশি রাখা যায় সেই চেষ্টা করেছি। ভালো খেললে অবশ্যই ভালো লাগে।’
এশিয়া কাপের দলে ছিলেন। ফাইনালে দলের কষ্টার্জিত সংগ্রহে ভালো অবদানও রেখেছিলেন। এরপরও সুযোগ পাননি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এতে অবশ্য কোনো আক্ষেপ নেই সৌম্যর, জানিয়েছেন এমনটাই। তাই চেষ্টা করেছেন সব চাপ দূরে ঠেলে নিজের মত করে খেলতে। সৌম্য বলেন, ‘একটা সময় ভালো করার চাপ কাজ করত যে দলের বাইরে আছি, আবার ফিরতে চাই। চেষ্টা করি এখন এমন ভাবনা সরানোর। এভাবে না ভেবে নিজের মত করে খেলতে চেষ্টা করি।’