-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্প্রতি ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ায় পুরো কোচিং স্টাফকে ছাটাই করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি টেইলররা। দায়িত্ব হারিয়ে নাখোশ ছিলেন তিনি। এমন অবস্থায় স্ট্রিকের এ মামলা যেন বোর্ডের সাথে তার বৈরিতা আরো বাড়িয়ে দিল।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন পিটার মুর। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান অভিযোগ আনেন পিটার মুরকে খেলানোর বিষয়টি জানতো না কোনো কৃষ্ণাঙ্গ ক্রিকেটার। তবে মুরের অন্তর্ভুক্তির বিষয়টি শ্বেতাঙ্গ ক্রিকেটাররা জানত বলে জানান মুকুহলানি।
তিনি বলেছিলেন, "সে যেভাবে দল পাল্টিয়েছে সেটা কীসের ভিত্তিতে? শ্বেতাঙ্গ খেলোয়াড়রা জানতো যে পিটার মুর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। কিন্তু কৃষ্ণ কোনও খেলোয়াড় বিষয়টি জানতো না। সে কেনও পুরো দলকে জানায়নি"।
স্ট্রিকের আইনজীবী জেরাল্ড এমলটসা বলেন, "বিবৃতিটি উদ্দেশ্যপ্রণোদিত বাদীর মানহানির জন্য দেয়া হয়েছিল এবং বাদীর মর্যাদা নষ্ট করতে চেয়েছিল।"
বোর্ড প্রধানের বিবৃতিকে বিদ্বেষপরায়ণ বলেছেন স্ট্রিক। তার এ বিবৃতিকে ভিত্তিহীন হিসেবে আখ্যা দিয়েছেন স্ট্রিক। বর্ণবাদের অভিযোগ আনার পর তিনি বলেছিলেন, ''আমাকে জেডসি চেয়ারম্যান বর্ণবাদী বলেছে। আমার কাছে এটা ভুল ও হাস্যকর মনে হয়েছে।" দল নির্বাচনের ক্ষেত্রে অন্য দুই নির্বাচক ডগলাস হোন্ডা এবং টাটেন্ডা টাইবুর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতেন বলে জানান স্ট্রিক।
৪৪ বছর বয়সী স্ট্রিক এক সময় ছিলেন বাংলাদেশের বোলিং কোচ। মাশরাফিদের দায়িত্ব ছেড়ে দেন ২০১৬ সালে। বর্তমানে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন স্ট্রিক।