-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফলে কার্যত এখন আর নিষেধাজ্ঞা নেই উমরের। হুট করেই মিলেছে 'মুক্তি'। আর তাতে আবারো পাকিস্তানের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন জেগেছে তার চোখেমুখে। তারই ফাঁকে উমর জানিয়েছেন, অপরাধ হচ্ছে জেনেও কেন তিনি জুয়াড়ির প্রস্তাবের কথা লুকিয়ে রেখেছিলেন নিজের মধ্যে।
উমর বলেন, 'পিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে বিষয়টা জানাইনি কারণ আমি ভাবছিলাম বিষয়টা সত্যিই গোপন থাকবে কি না, ফাঁস হয়ে যায় কি না। বিষয়টি জানানোর পূর্ণ ভাবনা আমার মাথায় ছিল। পিএসএল ফিক্সিংয়ের যে প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল তা জানানোর জন্য আমি বোর্ড প্রধানের কাছেও গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, তার সাথে দেখা করতে পারিনি কারণ তিনি ব্যস্ত ছিলেন। এরপর এরকমই হয়ে যায় ব্যাপারটা। আমি কখনই এসবে (ফিক্সিং) জড়িত নই, কারণ পাকিস্তানের হয়ে খেলা আমার জন্য সবচেয়ে সম্মানের কাজ।'
ক্রিকেটে আবারো ফেরার সুযোগ পেয়ে উমর বেশ খুশি। তিনি বলেন, 'ক্রিকেটই আমার রুটিরুজি। এক বছর দূরে থেকে আমি কত ভুগেছি তা আমিই জানি। আবারো আমি পাকিস্তানের জার্সিতে ফিরতে চাই এবং আশাবাদী, আমি পারব। এখনো অনেক খেলা বাকি।'
ফিক্সিংয়ের প্রস্তাব লুকানোর দায়ে তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরেও তা না জানানোর অপরাধে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ৩ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবির শৃঙ্খলা-নিয়ন্ত্রণ কমিটি। পিসিবির শৃঙ্খলা আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করায় এ শাস্তি দেয়া হয়েছিল তাকে।
পাকিস্তানের পক্ষে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আলোচিত এ ক্রিকেটার। যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ যথাক্রমে ১০০৩, ৩১৯৪ ও ১৬৯০ রান।