-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। টিম সাউদির দারুণ এক ইয়োর্কারে পরাস্ত পাকিস্তানের ওপেনার শান মাসুদ। কোনো রান না করেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেন মাসুদ। এরপর ওপেনার আবিদ আলি আর আজহার আলি মিলে প্রতিরোধ গড়েন। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ৬২ রান।
এরপর হারিস সোহেলের উইকেটও তুলে নেন জেমিসন। তার দারুণ এক ডেলিভারির কোনো জবাব ছিল না সোহেলের কাছে। ছাড়বেন না খেলবেন এ নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়া সোহেল ক্যাচ দেন হেনরি নিকোলসের হাতে। নিজের পরের ওভারে এসে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলমের উইকেট তুলে নেন জেমিসন। অসাধারণ এক বাউন্সার সামাল দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ফাওয়াদ। ৮ বলে ২ রান করেন ফাওয়াদ।
৬৬ রানে এক উইকেট থেকে ৮৩ রানে চার উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন আজহার আলি আর মোহাম্মদ রিজওয়ান। তাদের ৮৮ রানের জুটি ভাঙেন জেমিসন। ৬১ রান করা রিজওয়ানকে উইকেটের পেছনে ক্যাচ দিতে যেন বাধ্যই করেন জেমিসন। ফাহিম আশরাফকে সাথে নিয়ে আজহার গড়েন ৫৬ রানের জুটি। এ জুটি ভাঙেন ম্যাট হেনরি। ১৭২ বলে ৯৩ রানের ইনিংস খেলেন আজহার।
সপ্তম উইকেটে ফাহিমকে সঙ্গ দেন অভিষিক্ত জাফর গোহর। সেই জুটি ভেঙে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় পঞ্চম উইকেটের স্বাদ পান জেমিসন। ৮৮ বলে ৪৮ রানের ইনিংস খেলে বিদায় নেন ফাহিম আশরাফ। অভিষিক্ত জাফর গোহর ৬২ বলে খেলেন ৩৪ রানের ইনিংস। টিম সাউদির বলে বিদায় নেন জাফর।
এরপর সফরকারী পাকিস্তানের লেজ গুটিয়ে দেন ট্রেন্ট বোল্ট। তুলে নেন শাহীন শাহ আফ্রিদি (৪ রান) আর নাসিম শাহ (১২) -এর উইকেট। পাকিস্তানের ইনিংস সমাপ্তির পর প্রথম দিনের খেলারও সমাপ্তি ঘোষণা করা হয়।