-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচে টস জিতে প্রথমে বেঙ্গল টাইগার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাখতুন্স। দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন জনসন চার্লস। তবে খুব একটা সুবিধা করতে পারেননি ক্যামেরন দেলপোর্ত। ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারানো বেঙ্গল টাইগার্স দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৪০ রানে, ১২ বলে ২৮ রান করে চার্লস সাজঘরে ফিরে গেলে।
এরপর দলের হাল ধরেন ডোয়াইন ব্রাভো ও ডেভিড মিলার। ব্রাভো একপ্রান্ত আগলে রেখে দেখেশুনে খেলতে থাকেন। তবে সামর্থ্যের সবটুকু দিয়ে বোলারদের উপর চড়াও হন মিলার। মাত্র ২৬ বলের মোকাবেলায় ৬৮ রান আসে তার ব্যাট থেকে, যে ইনিংসে ছিল তিনটি চার ও সাতটি ছক্কা। ব্রাভো ও মিলার অপরাজিত থেকেই দলের ইনিংসের ইতি ঘটান, দলীয় রান ১২৬-এ রেখে।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম উইকেটে তামিম ইকবালকে হারায় পাখতুন্স। এদিন ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া এই বাঁহাতি ওপেনার। ১০ বলে মাত্র একটি চারের সহায়তায় ৮ রান করে স্ট্রাইক রেট একশ'রও নিচে রেখে রাজঘরে ফিরতে হয় তাকে, আনোয়ার আলীর বলে আমের ইয়ামিনের ক্যাচে পরিণত হয়ে। দলীয় ৪৬ রানে তামিমের বিদায়ের পর ৪৮ রানে ফিরে যান ১৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলা আহমেদ শেহজাদও। তবে দুই ওপেনারকে হারিয়েও বিপর্যয়ে পড়েনি পাখতুন্স। অধিনায়ক শহীদ আফ্রিদির ২৩ ও ফখর জামানের ৩১ রানের ইনিংস দলের স্কোরকে এগিয়ে নেয়। শেষদিকে লিয়াম ডসন ১৯ ও ড্যারেন স্মিথ ৯ রানে অপরাজিত থেকে দলের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন, ইনিংসের শেষ বলে।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন লিয়াম ডসন।