-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
তবে এমন পারফরমেন্সের পরও ক্রিকেট দলের পাশে আছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দক্ষিণ আফ্রিকা সফরে তিনিই ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার। তাই দলকে নান্নু দেখেছেন একদম কাছ থেকে।
মঙ্গলবার ক্রিকেটারদের সাথে দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নান্নু। এ সময় বিগত বছরগুলোতে সাফল্যের সাগরে ভাসা বাংলাদেশ দলকে এক সফর দিয়ে মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি।
নান্নু বলেন, ‘দুই বছর ধরে একটা দল ভালো পারফর্ম করছে। একটা সফর দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করবেন না।'
যেকোনো দলের জন্যই দক্ষিণ আফ্রিকা সফর- এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকা সফর যে কোনও দলের জন্যই কঠিন। আমার মতে এখানে শিক্ষণীয় বিষয় আছে। সামনে এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাব।’
ভিনদেশে বিদেশ সফরে যাওয়ার আগে কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর সুবিধার্থে 'এ' দলকে সফরে পাঠানো উচিত বলে মনে করছেন নান্নু, ‘সব মিলিয়ে অনেক চ্যালেঞ্জিং ছিল এই সফর। তারপরও আমি মনে করি আগামীতে এ ধরনের সফরে যাওয়ার আগে ‘এ’ দলকে পাঠানো উচিত কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্য।’
নান্নু আরও বলেন, ‘আমরা জানি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলা কঠিন। আমাদের পারফরম্যান্স কেমন হতে পারে তা নিয়ে একটা ধারণা ছিল আগেই।'
দক্ষিণ আফ্রিকা সফর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আগামী দিনগুলোতে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'যেহেতু ৪৫ দিনের লম্বা একটা সফর। বলছি না আমরা ভালো করে এসেছি। আশা করি এই অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে পারব। সামনে দেশের বাইরে বেশ কিছু সিরিজ আছে।’