-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইপিএলের বিগত আসরগুলোতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন রশিদ খান। ফাইল ছবি[/caption]
সেই রশিদই দল পাল্টে এবার খেলছেন আইপিএলের নবাগত দল গুজরাট টাইটান্সে। রশিদকে কেন হায়দরাবাদ দলে ধরে রাখেনি বা কেন রশিদ দল পাল্টালেন, সেই বিষয়টি এতদিন রহস্য হয়েই ছিল। তবে অবশেষে রশিদকে দলে ধরে রাখতে না পারার কারণ জানাল সানরাইজার্স হায়দরাবাদ।
পঞ্চদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দেখা যাচ্ছে না রশিদ খানকে। আফগান এই স্পিনার নাম লিখিয়েছেন আইপিএলের নতুন দল আহমেদাবাদে। আইপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল, যেখানে এতদিন ৮টি দল লড়ত শিরোপার জন্য। নতুন করে যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌর ফ্র্যাঞ্চাইজি। অন্য দলগুলো ক্রিকেটার রিটেইন করার সুযোগ পেলেও আহমেদাবাদকে ৩ ক্রিকেটার দলভুক্ত করতে হয় নিলামের আগে। তাদেরই একজন রশিদ।
তবে সবাই অবাক হয়েছিলেন হায়দরাবাদ রশিদকে দলে ধরে না রাখায়। হায়দরাবাদের অনেক সাফল্যের নায়ক রশিদকে ছেড়ে দিয়ে হায়দরাবাদ ধরে রাখে কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিককে। উইলিয়ামসন বড় তারকা হলেও রশিদকে রেখে সামাদ বা উমরানকে দলে রাখা মানতে পারছিলেন না সমর্থকরা।
[caption id="attachment_182683" align="aligncenter" width="1000"]
আইপিএলে এবার নতুন দলের হয়ে খেলছেন রশিদ খান। ফাইল ছবি[/caption]
তবে হায়দরাবাদের বোলিং কোচ জানালেন রশিদকে বাদ দেওয়ার কারণ, খোলাসা করেন রহস্য। তবে মুরালিধরন যে কারণ জানালেন, তা চমকে দেওয়ার মত খবরই বটে। হায়দরাবাদ আর্থিক সংকটের কারণেই নাকি ছেড়ে দিয়েছে রশিদকে।
হায়দরাবাদ ও গুজরাটের মধ্যকার ম্যাচ শুরুর আগে মুরালিধরন বলেন, 'আমরা রশিদ খানকে ছেড়ে দিতে চাইনি। কিন্তু ওকে ধরে রাখার মতো আর্থিক সামর্থ্য আমাদের ছিল না।'
২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হায়দরাবাদের হয়ে খেলেছেন রশিদ। এ সময়েই বিশ্ব ক্রিকেটে তার রাজসিক উত্থান ঘটে। হায়দরাবাদের জার্সিতে ৭৭ ম্যাচে তিনি শিকার করেছেন ৯৪ উইকেট। অবদান রাখতেন ব্যাট হাতেও। গুজরাটের হয়ে এবার এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন রশিদ। ৪ ম্যাচে শিকার করেছেন মোট ৬ উইকেট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 