-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
একনজরে শুক্রবারের সব ম্যাচের ফলাফল-
আসরের তৃতীয় এবং দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে বেঙ্গল টাইগার্স। প্রতিপক্ষ পাঞ্জাবি লিজেন্ডসকে ৩ উইকেটে হারিয়েছে দলটি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগার্স। জবাবে ৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গল টাইগার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে টিম শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে দীনেশ চান্দিমালের ঝড়ো ইনিংসে ১২৫ রান সংগ্রহ করে টিম শ্রীলঙ্কা। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে সেই লক্ষ্য পূরণ করে মারাঠা অ্যারাবিয়ান্স। ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিলি রুশো।
দিনের পঞ্চম ম্যাচে সাকিবের কেরালা কিংসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাবি লিজেন্ডস। প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে কেরালা। ৬ বল মোকাবেলা করে ৭ রান করে আউট হন সাকিব। ৪৬ রানে অপরাজিত থাকেন পল স্টার্লিং। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাবি। ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন শোয়েব মালিক।
দিনের শেষ ম্যাচে জিতেছে তামিমের পাখতুন্স। প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের বিধ্বংসী ২৭ বলে ৫৬ রানের ইনিংসে ভর করে ১১১ রানে পুঁজি পায় পাখতুন্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে মাত্র ৮৪ রানের সংগ্রহ পায় প্রতিপক্ষ টিম শ্রীলঙ্কা। এতে দলকে ২৭ রানের জয় এনে দেন তামিম ইকবাল।
তামিমের ইনিংসটি দেখতে এখানে ক্লিক করুন