-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
করোনাভাইরাসের প্রকোপের মধ্য দিয়েই আয়োজন করা হয়েছিল আইপিএলের। কিন্তু আইপিএলকে করোনার হানা থেকে বাঁচানো যায়নি। ক্রিকেটার, কোচিং স্টাফ ও টিম স্টাফদের অনেকেই আক্রান্ত হতে থাকলে তা স্থগিত করে দেওয়া হয়। এরপরেই টি-২০ বিশ্বকাপ নিয়ে জাগে শঙ্কা।
এ টুর্নামেন্টের রিজার্ভ ভেন্যু হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতে আয়োজন করা না গেলে এ বিশ্বকাপ সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই। সংযুক্ত আরব আমিরাতের সফল আয়োজন টি-২০ বিশ্বকাপের সেখানে সরে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো করেছে।
করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন কমতির দিকে থাকায় অনেকেই ভারতে আয়োজন নিয়ে আশাবাদী। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত সেপ্টেম্বর-অক্টোবরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে। তাই শঙ্কা রয়েছে বিশ্বকাপ নিয়েও।
করোনার কারণে ২০২০ সালে অনুষ্ঠিত হয়নি টি-২০ বিশ্বকাপ। নতুন সূচি অনুসারে ২০২১ সালে ভারতে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে।