-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেঞ্চুরিয়নে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। শুরুতেই এইডেন মারক্রামকে ফিরিয়ে সাফল্যও পায় সফরকারীরা। তবে দ্বিতীয় উইকেটে দেয়াল হয়ে দাঁড়ান রিজা হেনড্রিকস ও র্যাসি ভ্যান ডার ডুসেন। ১১৬ রানের জুটি গড়েন তারা।
ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া হেনড্রিকসের ব্যাট থেকে আজ আসে ৬৫ রান। ৪৬ বলে ৯টি চারের মারে অর্ধশতাধিক রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মালিঙ্গার বলে। ভ্যান ডার ডুসেন করেন ৬৪ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।
১৭ বলে ৩৩ তার করেন আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়া জেপি ডুমিনি। তার অপরাজিত ইনিংসটিতে ছিল দুইটি করে চার ও ছয়ের মার। অপর প্রান্তে ডেভিড মিলার অপরাজিত ছিলেন ৯ রানে।
নির্ধারিত ২০ ওভার শেষে ১৮০ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। তিনটি করে উইকেট নেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা ও অকিলা ধনঞ্জয়।
জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ৩১ রানের মধ্যই ৪ উইকেট হারিয়ে বসে তারা। লঙ্কান টপ অর্ডারে ধস নামান দুই পেসার ডেল স্টেইন ও ত্রিস মরিস।
আজকেও ব্যাট হাতে চমক দেখান ইসুরু উদানা। ৪৮ বলে তিনি করেন ৮৪ রান। ৮টি চার ও ৬টি ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। কিন্তু অন্য ব্যাটসম্যানদের সমর্থন না পাওয়ায় জয়ের নায়ক হতে পারেননি তিনি।
শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন থিসারা পেরেরা। ২০ রান করেন নিরোশান ডিকভেলা। দুইটি করে উইকেট পেয়েছেন ডেল স্টেইন ও তাবরেজ শামসি। তিনটি উইকেট শিকার করেছেন ক্রিস মরিস।
১৬ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: (২০ ওভার) ১৮০/৩ (রিজা হেনড্রিকস ৬৫, ভ্যান ডার ডুসেন ৬৪, জেপি ডুমিনি ৩৩*, ডেভিড মিলার ৯*; মালিঙ্গা ১/২৬, অকিলা ধনঞ্জয় ১/৩১, উদানা ১/৩৯)
শ্রীলঙ্কা: (২০ ওভার) ১৬৪/৯ (উদানা ৮৪, পেরেরা ২২, ডিকভেলা ২০; মরিস ৩/৩২, শামসি ২/১৬, স্টেইন ২/৩৪)